সোমবার দুপুরে বরিশাল সিটি করপোরেশনের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের দুই পাড়ে প্রায় সাড়ে তিনশ’ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি পরিবেশ রক্ষায় নাগরিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, “একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা শুধু সরকারের দায়িত্ব নয়; এতে প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বৃক্ষরোপণের পাশাপাশি সেগুলোর পরিচর্যা এবং নদী-খালসহ প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।” তিনি আরও যোগ করেন, গাছ লাগিয়ে ছবি তুলে চলে গেলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং গাছগুলোকে বড় করে তোলার দায়িত্বও জনগণের। স্থানীয় বাসিন্দারা আন্তরিক হলে কয়েক বছর পর এই গাছগুলোই ছায়া, বিশুদ্ধ বাতাস এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
দেশের ঐক্যবদ্ধ শক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন—সব ক্ষেত্রেই ধর্ম, বর্ণ ও পেশা নির্বিশেষে মানুষের ঐক্যই বড় শক্তি। এই শক্তিকে এখন দেশের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে কাজে লাগাতে হবে।
সাগরদী খালের পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, খাল সংরক্ষণ শুধু সিটি করপোরেশনের কাজ নয়, এর দুই পাড়ে বসবাসকারী সবার দায়িত্ব। খালে যেন কেউ পলিথিন, প্লাস্টিক বা বোতল না ফেলে, সে বিষয়ে তিনি স্থানীয়দের সতর্ক করেন। একই সঙ্গে ডাস্টবিনের যথাযথ ব্যবহারের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়াতে সিটি করপোরেশনকে নিয়মিত প্রচারণার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে গাছের চারা রোপণ করেন। পরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সবশেষে প্রধানমন্ত্রী এই কর্মসূচিকে কেবল এক দিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে পরিবেশ রক্ষার অঙ্গীকার নিয়ে কাজ করার আহ্বান জানান।
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা…
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ সামলাতে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্কুল পোশাক অনুদানের পরিধি বাড়িয়েছে। বার্ষিক…
লক্ষ্মীপুরের রায়পুরে আরাফাত সায়েম (১৪) ও ইকরামুল হাসান মিনহাজ নামের দুই শিক্ষার্থী চার দিন ধরে…
উপসাগরীয় অঞ্চলে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনায়…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়ে দেশের স্বার্থ ও মর্যাদা সমুন্নত রাখতে ১০টি গুরুত্বপূর্ণ…
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।…
This website uses cookies.