অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার অ্যাশলি গার্ডনারের বিবাহিত জীবনে ভাঙন ধরেছে। বিয়ের মাত্র দুই বছরের মাথায় স্ত্রী মনিকা রাইটের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি। অভিযোগ উঠেছে, নিজের এক সতীর্থের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন ২৯ বছর বয়সী এই তারকা ক্রিকেটার। ২০২০ সালে একটি অনলাইন অ্যাপের মাধ্যমে পরিচয় হওয়ার পর চার বছর সম্পর্কে ছিলেন তারা, এরপর ২০২৪ সালের এপ্রিলে বিবাহবন্ধনে আবদ্ধ হন গার্ডনার ও মনিকা।
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন ২২ বছর বয়সী জর্জিয়া নামক এক সতীর্থের সঙ্গে গার্ডনারের ঘনিষ্ঠতা তৈরি হয়। সেই সময় মনিকা বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং বিশ্বকাপের মাঝপথেই ভারতে ছুটে আসেন। মনিকার এই আকস্মিক উপস্থিতিতে গার্ডনার ক্ষুব্ধ হয়েছিলেন বলে জানা গেছে। পরবর্তীতে দেশে ফিরে বিষয়টি নিয়ে আলোচনার সময় গার্ডনার সব স্বীকার করেন এবং সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত মনিকা সেই প্রস্তাবে রাজি হননি এবং এরপর থেকেই তারা আলাদা থাকছেন।
তাদের বিচ্ছেদ প্রক্রিয়া সম্পর্কে মনিকার এক বান্ধবী জানান, দম্পতিটি সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন এবং ক্লিনিকেও যোগাযোগ করেছিলেন। কিন্তু পরকীয়ার ঘটনার পর মনিকা ক্লিনিককে জানিয়ে দেন যে তারা আর পরিবার বড় করছেন না। মনিকার অনুপস্থিতিতে গার্ডনার সিডনির বাড়ি থেকে নিজের জিনিসপত্র সরিয়ে নেন, তবে বিয়ের আংটিটি রেখে যান যা পরে মনিকা দেখতে পান।
বর্তমানে তারা আইনি বিচ্ছেদের পথে এগোচ্ছেন। গত কয়েক মাস ধরে আলাদা থাকলেও বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসে। ডেইলি মেইলের রিপোর্টের একটি স্ক্রিনশট এবং জর্জিয়ার ছবি শেয়ার করে মনিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, “এই সেই মহিলা যার জন্য আমাকে অ্যাশলি ঠকিয়েছে।” জানা গেছে, অস্ট্রেলিয়া দলের সদস্যরা গার্ডনার ও মনিকার এই সম্পর্কের টানাপোড়েন সম্পর্কে আগে থেকেই অবগত ছিলেন। তবে এত দিন পর বিষয়টি প্রকাশ্যে আসায় ক্রীড়াঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যাওয়া অনেক বাংলাদেশি শিক্ষার্থী টিউশন ফি ও জীবনযাত্রার খরচ মেটাতে গিয়ে…
সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল আলিম নামে ৫০ বছর বয়সী এক মৎস্য ব্যবসায়ী নিহত…
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি বাজার থেকে কাটাদিয়া বাজার সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে…
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দর কষাকষির কৌশলগত হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালিকে ব্যবহার করছে ইরান। কৌশলগত এই…
দক্ষিণ কোরিয়ার সিংইয়ংজু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও ভিসা না পাওয়া এবং বিশ্ববিদ্যালয়টি আর্থিক সংকটে পড়ার পর…
নাটোর স্টেশন বাজার এলাকা থেকে ১৪০ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।…
This website uses cookies.