ডেস্ক রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে লক্ষ্মীপুর জেলার ৪টি আসন বিএনপির প্রার্থীরা ৪টি আসনে বিজয়ী হয়েছেন।
১৩ ফেব্রুয়ারী শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে রিটানিং অফিসার ও জেলা প্রশাসক (ডিসি) এস এম মেহেদী হাছান এ ফলাফল ঘোষণা করেন।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে এ বি এম আশরাফ উদ্দিন নিজান নির্বাচিত হন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়:-
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীক ৮৬ হাজার ৮১১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রার্থী যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম শাপলা কলি প্রতীক পেয়েছেন ৫৯ হাজার ২৬৫ ভোট।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে বিএনপি প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া ধানের শীষ প্রতীক ১ লক্ষ ৪৬ হাজার ৩২১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়া দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ১ লক্ষ ৩৩ হাজার ৬৯৮ ভোট। খায়ের ভূঁইয়া জেলা কমিটির সাবেক সভাপতি এবং সাবেক তিনবারের এমপি ছিলেন।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ধানের শীষ প্রতীক ১ লক্ষ ৩৩ হাজার ৭৬৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী রেজাউল করিম দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ১ লক্ষ ১৭ হাজার ৭৭৯ ভোট। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির আহ্বায়ক ছাড়াও দুইবারের সাবেক এমপি।
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে বিএনপি প্রার্থী আশরাফ উদ্দিন নিজান ধানের শীষ প্রতীক ১ লক্ষ ১৪ হাজার ২৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী আশরাফুর রহমান হাফিজ উল্যা দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ৭০ হাজার ৭৬৫ ভোট।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি দাবিতে চলমান আন্দোলনে বড় ধরনের ধাক্কা লেগেছে। খাইবার পাখতুনখোয়া…
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদীর প্রবাসী কামরুল ইসলামের মৃত্যু হয়েছে। সোমবার সকালে নাইট…
ইন্দোনেশিয়ার কাছে ৯ গোলে হারের পর নাইট ক্লাবে দুই ফুটবলারের ছবি নিয়ে সরগরম ফুটবলাঙ্গন। বাফুফে…
বাংলাদেশ সচিবালয়ে সার্বিক নিরাপত্তা বাড়াতে এবং দর্শনার্থী প্রবেশাধিকার নিয়ন্ত্রণে ৯টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে সরকার। দর্শনার্থী…
রাজধানীর টিকাটুলিতে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের পাল্লাপাল্লির কবলে পড়ে রিনা রানী দাস নামে…
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি সাততলা ভবনের ষষ্ঠতলায় লাগা আগুন চার ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে…
This website uses cookies.