রাজধানীর টিকাটুলি এলাকায় রাস্তা পার হওয়ার সময় দুই বাসের পাল্লাপাল্লির জেরে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিনা রানী দাস (৪০) ওয়ারীর কে এম দাস লেনের বাসিন্দা ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকার বিশ্বজিৎ ঘোষের স্ত্রী।
নিহতের বড় ছেলে প্রণয় ঘোষ জানান, তার ছোট ভাই নবাবপুর সরকারি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। দুপুরে ছোট ভাইকে স্কুলে পৌঁছে দিয়ে রিনা রানী হেঁটে বাসায় ফিরছিলেন। টিকাটুলি এলাকায় রাস্তা পার হওয়ার সময় বন্ধন পরিবহন ও দোয়েল পরিবহনের দুটি বাসের রেষারেষির মাঝখানে পড়ে যান তিনি। এসময় দোয়েল পরিবহনের বাসটি তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওয়ারী থানার এসআই আবু বক্কার জানান, টিকাটুলির ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় দোয়েল ও বন্ধন পরিবহনের বাসের চাপায় ওই নারী গুরুতর আহত হয়েছিলেন। এই ঘটনায় বাস দুটি এবং চালক ও হেল্পারদের ওয়ারী থানায় হেফাজতে রাখা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশের কারণে বিচারিক কার্যক্রমে গতি কমছে এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তি ব্যাহত হচ্ছে…
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি দাবিতে চলমান আন্দোলনে বড় ধরনের ধাক্কা লেগেছে। খাইবার পাখতুনখোয়া…
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদীর প্রবাসী কামরুল ইসলামের মৃত্যু হয়েছে। সোমবার সকালে নাইট…
ইন্দোনেশিয়ার কাছে ৯ গোলে হারের পর নাইট ক্লাবে দুই ফুটবলারের ছবি নিয়ে সরগরম ফুটবলাঙ্গন। বাফুফে…
বাংলাদেশ সচিবালয়ে সার্বিক নিরাপত্তা বাড়াতে এবং দর্শনার্থী প্রবেশাধিকার নিয়ন্ত্রণে ৯টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে সরকার। দর্শনার্থী…
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি সাততলা ভবনের ষষ্ঠতলায় লাগা আগুন চার ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে…
This website uses cookies.