Header Premium (728×90)

রাজনীতি

টাঙ্গাইল জেলা ৮টি আসনের বিএনপি বিজয়ী ৭টি, স্বতন্ত্র বিজয়ী ১টি

ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের মধ্যে ৭টি জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ১টি আসনে জয়ী হয়েছেন বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি প্রার্থী ফকির মাহবুব আনাম ধানের শীষ প্রতীক ১ লক্ষ ৫৪ হাজার ৫৩৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী আব্দুল্লাহেল কাফি দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ৯২ হাজার ৭৮১ ভোট।

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপি প্রার্থী আব্দুস সালাম পিন্টু ধানের শীষ প্রতীক ১ লক্ষ ৯৪ হাজার ৩৫৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়েত ইসলাম প্রার্থী হুমায়ুন কবির দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ৫৭ হাজার ৫১৬ ভোট।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী মো. লুৎফর রহমান খান আজাদ মোটরসাইকেল প্রতীক ৯০ হাজার ৭৫৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ওবায়দুল হক নাসির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৮ হাজার ০৯৯ ভোট।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপি প্রার্থী লুৎফর রহমান মতিন ধানের শীষ প্রতীক ৯১ হাজার ৫৯৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী পেয়েছেন ৫৩ হাজার ৫৭৪ ভোট।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাহউদ্দিন টুকু ধানের শীষ প্রতীক ১ লক্ষ ২৯ হাজার ৯৪৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়েত ইসলাম প্রার্থী আহসান হাবিব মাসুদ দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ৭৮,৫১৫ ভোট।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির প্রার্থী রবিউল আওয়াল লাভলু ধানের শীষ প্রতীক ১ লক্ষ ৮৯ হাজার ২০৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়েত ইসলাম প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ৮৭ হাজার ৯০৪ ভোট।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ ধানের শীষ প্রতীক ১ লক্ষ ৪১ হাজার ৩১৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়েত ইসলাম প্রার্থী আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন দাঁড়িপাল্লা পেয়েছেন ৭০ হাজার ০৫১ ভোট।

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিএনপির প্রার্থী আহমেদ আযম খান ধানের শীষ প্রতীক ১ লক্ষ ১৫ হাজার ১৩৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আলমগীর রাসেল পেয়েছেন ৭৫ হাজার ৩৭৩ ভোট।

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়ে টানা বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত চলে, নির্বাচন সুষ্ঠু করতে প্রায় ১৯ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন।

৮ টি আসনে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, টাঙ্গাইলের ১২টি উপজেলা নিয়ে গঠিত ৮টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩৩ লাখ ৩৪ হাজার ৪২৭ জন, এর মধ্যে মহিলা ভোটার ১৬ লাখ ৭১ হাজার ১৯৮ জন এবং পুরুষ ভোটার ১৬ লাখ ৬২ হাজার ৮২২ জন। এবার নতুন ভোটার ছিল ১ লাখ ৮৭ হাজার ৫২৬ জন।

editor

Recent Posts

সংবিধান ও গণতন্ত্রের হত্যাকারীদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবে: রাহুল গান্ধী

সুপ্রিম কোর্টের উদ্দেশে বিরোধীদের পদযাত্রায় অংশ নিয়ে রাহুল গান্ধী সংবিধান ও গণতন্ত্রের 'হত্যাকারীদের' বিরুদ্ধে সবাইকে…

14 minutes ago

১২ কোটি মানুষ রক্তদানে সক্ষম, তবুও কেন দেশে রক্তের সংকট?

দেশে রক্তদানের উপযুক্ত বয়সসীমার বিপুল জনসংখ্যা থাকা সত্ত্বেও নিয়মিত স্বেচ্ছায় রক্তদাতার অভাব ও ব্যবস্থাপনাগত দুর্বলতায়…

21 minutes ago

হুতিদের হামলার মুখে প্রাসাদ বদলাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা তীব্রতর হওয়ায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে কঠোর নিরাপত্তাবেষ্টিত ও বাংকার…

37 minutes ago

৩৪ কোটি টাকার ম্যাটস এখন নেশাখোরদের আস্তানা, ৪ বছর ধরে পরিত্যক্ত

টাঙ্গাইলের মধুপুরে ৩৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) চার…

56 minutes ago

২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.২% ও মূল্যস্ফীতি ১০.৯% হতে পারে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.২ শতাংশে নেমে…

1 hour ago

নিউ ইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্থা, ভিডিও ভাইরাল

নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকজন প্রবাসী বাংলাদেশির দ্বারা হেনস্থার শিকার হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক…

1 hour ago

This website uses cookies.