Header Premium (728×90)

রাজনীতি

গণমিছিলে জনতার ঢল, ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তার বার্তা সিরাজুল মামুনের

আতাউর রহমান,
নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি:

নারায়ণগঞ্জ-৫ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এবিএম সিরাজুল মামুন ভিন্নধর্মাবলম্বীসহ সকল নাগরিকের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনই তার রাজনীতির মূল অঙ্গীকার।

আজ (শুক্রবার) বেলা ৫টায় “দেয়াল ঘড়ি” প্রতীকের প্রার্থী এবিএম সিরাজুল মামুন নারায়ণগঞ্জ ডিআইটি এলাকা থেকে একটি বিশাল গণমিছিলের নেতৃত্ব দেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খানপুরে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। গণমিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনতার ঢল নামে।

খানপুরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিরাজুল মামুন বলেন, এই এলাকায় ভিন্নধর্মাবলম্বীসহ সকল নাগরিকের নিরাপত্তা কোনো অবস্থাতেই আপসের বিষয় হতে পারে না। সবাই সমান অধিকার নিয়ে শান্তিতে বসবাস করবে, এটাই আমাদের অঙ্গীকার।

তিনি গুম, খুন ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি আর চলবে না। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

এ সময় তিনি ইনকিলাব মঞ্চ–এর সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানান।

সিরাজুল মামুন বলেন, হাদী হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত অবস্থায় জাবের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা চরম মানবাধিকার লঙ্ঘন। ন্যায়বিচারের দাবিতে আন্দোলনরত একজন নাগরিকের ওপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

সমাবেশ শেষে তিনি আরও বলেন, জনগণের সমর্থন ও ভোটে নির্বাচিত হলে নারায়ণগঞ্জ-৫ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্যমুক্ত একটি আদর্শ আসনে পরিণত করা হবে।

editor

Recent Posts

হাইতিতে জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের অগ্রবর্তী দল

হাইতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের…

1 minute ago

বাংলাদেশের কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত…

14 minutes ago

৪৫তম বিসিএস গেজেট থেকে বাদ পড়াদের শাহবাগে আত্মাহুতির হুমকি

৪৫তম বিসিএসে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও গেজেট থেকে বাদ পড়া ৫৪ জন প্রার্থী তাদের অন্তর্ভুক্তির…

26 minutes ago

২০২৭ সালের মধ্যে জাপানকে টপকে চতুর্থ অর্থনীতি হচ্ছে ভারত

২০২৭ সালের মধ্যে জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হতে যাচ্ছে ভারত। আন্তর্জাতিক মুদ্রা…

31 minutes ago

নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে…

52 minutes ago

অপরাধ করলে শাস্তি পেতেই হবে: এসআরবি ডিজি

শারদীয় দুর্গাপূজায় দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে ২৪৫৭ জন সদস্য মোতায়েনসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে…

1 hour ago

This website uses cookies.