ফখরুল আলম সাজু
রাজধানী ঢাকা শাহবাগে পেশাগত দায়িত্ব পালনের সময় রাজধানীর শাহবাগ থানায় এটিএন বাংলার দুই সাংবাদিক পুলিশের হামলার শিকার হয়েছেন, তারা হলেন- এটিএন বাংলার রিপোর্টার ইশান দিন দিদার ও ক্যামেরা পারসন আব্দুল আলিম। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শাহবাগ থানায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তেল-গ্যাস, খনিজ সম্পদ, বন্দর রক্ষা কমিটির আধাবেলা হরতালের সময় কয়েকজন সমর্থককে আটক করে শাহবাগ থানা পুলিশ, তাদের ছবি ও রিপোর্ট সংগ্রহ করতে গেলে এটিএন বাংলার দুই সাংবাদিকের ওপর পুলিশ হামলা চালায়, পরে অন্য সাংবাদিকরা মিলে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানা যায় যে, হামলায় আব্দুল আলিমের মাথা ফেটে গেছে আর দিদারের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।
ইয়েমেনের বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এতে অল্পের…
বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, নির্বাচনী এলাকায়…
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে পরিবহন খরচ এবং মোকামে ধানের দর বাড়ায় ঢাকার পাইকারি ও…
রাজধানীর রমনা এলাকার অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের…
কুমিল্লায় লাইভ লোকেশন পাঠিয়ে নিখোঁজ হওয়ার চারদিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের…
কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ পর্যটকের মৃত্যু হয়েছে।…
This website uses cookies.