Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক নিহত

মোঃ রাব্বি হাসান,
দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ কোম্পানির কাভার্ডভ্যান খাদে পড়ে ঐ গাড়ির চালক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. মখলেছুর রহমান (৩৬)। তিনি দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ঝানজিরা উত্তর হরিরামপুর গ্রামের শাহাজ উদ্দিনের ছেলে এবং প্রাণবঙ্গ মিলস লিমিটেডে কাভার্ডভ্যান চালক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, পণ্যবোঝাই কাভার্ডভ্যান নিয়ে ফুলবাড়ী শহরের দিকে যাওয়ার সময় অন্য একটি যানবাহনকে সাইড দিতে গিয়ে গাড়িটির নিয়ন্ত্রণ হারান তিনি। এতে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

editor

Recent Posts

বিএনপির অঙ্গসংগঠন পুনর্গঠনে ক্লিন ইমেজের নেতৃত্বের খোঁজে হাইকমান্ড

দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় আসার পর বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠনে ক্লিন…

7 minutes ago

রাজবাড়ীতে মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

রাজবাড়ী শহরের সজ্জনকান্দা মধ্যপাড়া এলাকায় মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল…

12 minutes ago

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার, মিলছে না যোগ্যতার কাজ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের শ্রমবাজারের চিত্র। এতে দেখা গেছে, উচ্চশিক্ষিত…

16 minutes ago

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ভুয়া নামে কারাগারে ৪ জেলে

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে আটক চার জেলের পরিচয় নিয়ে গুরুতর…

51 minutes ago

ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই…

55 minutes ago

সৌদি বিমানবন্দরে ১০৭ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৬ হাজার যাত্রী

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় গত ১০ অক্টোবর থেকে শুক্রবার পর্যন্ত…

1 hour ago

This website uses cookies.