Header Premium (728×90)

রাজনীতি

ফরিদপুর-২ আসন গোনভোটে বিএনপির অবস্থান হ্যা ভোটের পক্ষে শামা ওবায়েদ

মোঃ মনির মন্ডল,
ক্রাইম রিপোর্টার রাজবাড়ী:

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ বলেন, গনভোটে বিএনপির অবস্থান হচ্ছে হ্যা এর পক্ষে। বিএনপিই প্রথমে ২৭ দফা এবং পরবর্তীতে ৩১ দফার মাধ্যমে সংষ্কার প্রস্তাব করেছিল। তিনি শুক্রবার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালপট্রি বাজারে কাইচাইল ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপির কাছে ওলামায়ে মাশায়েখ সহ সকল মানুষই নিরাপদ। বিএনপি ক্ষমতায় গেলে কৃষক-শ্রমিক ও নারীদের উন্নয়নে কাজ করবে। কৃষকদের জন্য কৃষি কার্ড এবং মহিলাদের নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

কাইচাইল ইউনিয়ন বিএনপির সহ সভাপতি খোরশেদ তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইঢুর রহমান সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ,সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, আইন বিষয়ক সস্পাদক আ্যাড: জুয়েল এম সুমন, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ, জেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান, বিএনপি নেতা গোলজার শরীফ,জয়নাল মেম্বার,সাহেব আলী মেম্বার, নাসিম মাহমুদ সাব্বু, রিজাউল প্রমুখ।

saju

Recent Posts

সাঁতারু আতিকুর রহমানের ঝুলিতে ৩৩০ পদক, পেলেন ফেডারেশনের দায়িত্ব

দীর্ঘ ক্রীড়া জীবনে ৩৩০টি পদক জয়ী সাঁতারু আতিকুর রহমান সম্প্রতি বাংলাদেশ সুইমিং ফেডারেশনের এডহক কমিটির…

6 minutes ago

উপসাগরীয় দেশগুলোর আস্থার সংকটে মার্কিন নিরাপত্তা ছাতা

ইরানকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত নীতি ও কূটনৈতিক ব্যর্থতায় হতাশ উপসাগরীয় দেশগুলো।…

20 minutes ago

দেবীগঞ্জে স্মার্টফোন ও মাদককে ‘লাল কার্ড’ দেখাল শতাধিক শিক্ষার্থী

পঞ্চগড়ের দেবীগঞ্জে কিশোর অপরাধ, মাদক ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন ও শপথ গ্রহণ…

21 minutes ago

প্রয়াত বরেণ্য অভিনেতা প্রবীর মিত্রের জন্মদিন আজ

আজ বরেণ্য ও প্রয়াত চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্রের জন্মদিন। ১৯৪১ সালের এই দিনে জন্মগ্রহণ করা…

29 minutes ago

ভাঙ্গায় পার্কিং নিয়ে বিবাদ, প্রকাশ্যে গুলি ছুড়ে পালিয়েছেন চালক

ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে থানার সামনে গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির জেরে এক প্রাইভেটকার চালক প্রকাশ্যে…

33 minutes ago

বাগদান নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা পূজা চেরি

বাগদান ও বিয়ের গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন চিত্রনায়িকা পূজা চেরি। জানিয়েছেন, যার সঙ্গে বাগদান হয়েছে…

33 minutes ago

This website uses cookies.