ফরিদপুরের ভাঙ্গা-ভাটিয়াপাড়া মহাসড়কের পৌরসভা হাইওয়ে থানার সামনে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে এক অজ্ঞাতনামা প্রাইভেটকার চালকের পিস্তল থেকে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি হালকা বৃষ্টির মধ্যে মহাসড়কের ওই হাইওয়ে থানার সামনে একটি হোটেলের সামনে এসে থামে। সেখানে যানজটের সৃষ্টি হওয়ায় হোটেল বয় চালককে গাড়িটি একটু সামনে সরিয়ে রাখতে অনুরোধ করেন। এ নিয়ে চালক ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তার পাশের সিটে থাকা এক নারী হোটেল বয়কে চড় মারেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই চালক অন্যান্য যানবাহন এবং হোটেল বয়কে লক্ষ্য করে অস্বাভাবিক আচরণ শুরু করেন। এক পর্যায়ে গাড়ির জানালা দিয়ে মাথা বের করে ফিল্মি কায়দায় তিনি কয়েক রাউন্ড গুলি ছোড়েন এবং ওই নারীকে নিয়ে দ্রুত গোপালগঞ্জের দিকে পালিয়ে যান।
ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। রাতের অন্ধকারে মোবাইল ফোনে ধারণ করা গুলি ছোড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ এখন গাড়িটি উদ্ধার এবং চালক ও তার সঙ্গে থাকা ওই নারীর পরিচয় শনাক্তের জন্য তদন্ত চালাচ্ছে।
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৪: ৩৬আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৪: ৩৯
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন যুব…
জনপ্রিয় বলিউড জুটি সালমান খান ও কারিশমা কাপুরের মজার এক স্মৃতি। শুটিং সেটে সালমানের করা…
দীর্ঘ বিরতির পর রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।…
সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক রাজনৈতিক সহযোগিতা করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও…
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুলিশের দুই সদস্যকে ধরে…
দক্ষিণ ইয়েমেনের এডেন শহরে অবস্থিত আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেসে ইরানপন্থি হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই জন…
This website uses cookies.