Header Premium (728×90)

Categories: রাজনীতি

নোয়াখালী বেগমগন্জ-৩ আসনের বিএনপি পার্থী নির্বাচনী কমিটির সভায় হামলা ভাংচুর

হাফিজুর রহমান
নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নির্বাচনী পরিচালনা কমিটি গঠনের লক্ষে অনুষ্ঠিত সভায় হামলা-ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের একলাশপুর গ্রামের একলাশপুর ফাজিল মাদরাসা মাঠে এ হামলা-ভাংচুরের ঘটনা ঘটে।

একলাশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহিম চুন্নু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরকত উল্যাহ বুলু নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী।

সোমবার বিকেলে একলাশপুর ইউনিয়নের ৫ নং নম্বর ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষে একটি সভার আয়োজন করে স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা। ওই সভায় বিকেল ৪টার দিকে প্রায় ৩ শতাধিক নেতাকর্মি এসে যোগ দেন।

এ সময় হঠাৎ মুখোশ পরে ৫০-৬০জন যুবক এসে হামলা চালায়। একপর্যায়ে তারা বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোরশেদ সিরাজীকে কুপিয়ে আহত করার চেষ্টা করে। পরবর্তীতে তারা সভাস্থলে প্রায় ৫ শতাধিক চেয়ার ও মঞ্চ ভাংচুর করে চলে যায়। হামলাকারীরা যাওয়ার সময় বলে যায় এখানে কোন সভা করা যাবে না।

অপর এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা এডভোকেট আব্দুর রহিম চুন্নু বলেন, হামলাকারীরা নিষিদ্ধ ছাত্রলী-যুবলীগের সম্রাট বাহিনী ও খালাসি বাহিনীর সদস্য ছিল। আমি তাদের কয়েকজনকে আদালত আঙ্গিনায় আগে দেখেছি। তাৎক্ষণিক পুলিশকে অবহিত করা হলেও পুলিশ ঘটনাস্থলে আসেনি।

যোগাযোগ করা হলে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস বলেন, নির্বাচনী কেন্দ্র কমিটি নিয়ে একটি গন্ডগোল হয়েছে বলে আমি শুনেছি। এর বেশি কিছু আমি জানিনা।

এ বিষয়ে জানতে একাধিকবার বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারীর মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

saju

Recent Posts

ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

নিজেকে হত্যার কোনো পরিকল্পনা বা চেষ্টা করা হলে ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন…

10 minutes ago

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের ১৮ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

টানা পাঁচদিনের ভারি বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলে বন্যা…

25 minutes ago

আগামী ৪৮ ঘণ্টায় দেশের আরও ৫ জেলায় বন্যার পূর্বাভাস

ভারী বৃষ্টির কারণে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে…

41 minutes ago

চট্টগ্রামের ১৫ উপজেলায় পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের অতি ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে চট্টগ্রামের ১৫টি উপজেলা প্লাবিত হয়েছে। এতে…

55 minutes ago

সংসদে কথা বলার সুযোগ না পেলে বাইরে বলব: হাসনাত আবদুল্লাহ

দেশের রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করার আহ্বান জানিয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ…

1 hour ago

জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের নতুন পদ্ধতি উদ্ভাবনের দাবি কুমিল্লার তরুণের

কুমিল্লার তিতাস উপজেলার আবদুর রহমান সুহাইল মধ্যাকর্ষণ বল কাজে লাগিয়ে জ্বালানিবিহীন শক্তি উৎপাদনের একটি পদ্ধতি…

1 hour ago

This website uses cookies.