ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র শুক্রবার (১০ জুলাই) এক পূর্বাভাসে জানিয়েছে যে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আরও পাঁচটি জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীর পানি হ্রাস পেলেও গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি ধীরগতিতে কমে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে একই সময়ে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি করতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
উত্তর-পূর্বাঞ্চলের চিত্র তুলে ধরে সংস্থাটি জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের ধলাই ও খোয়াই নদীর পানি কমলেও মৌলভীবাজার পয়েন্টে মনু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই ও খোয়াই নদীর পানি ধীরগতিতে কমে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভুগাই-কংস নদীর পানি বৃদ্ধি পেয়ে কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে, যার ফলে ওইসব এলাকায় স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে।
পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টাতেও এই ধারা অব্যাহত থাকতে পারে। এর ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলায় কুশিয়ারা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার অবনতি হতে পারে এবং সুরমা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে নতুন করে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
ফেনীর পরশুরাম প্রেস ক্লাবের আয়োজনে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া সাংবাদিকদের…
ফ্রান্সের টানা সাফল্যের রহস্য নিয়ে মুখ খুললেন কোচ দিদিয়ের দেশম। নিজের কোচিং দর্শনের চেয়ে খেলোয়াড়দের…
সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ের আগে সতর্ক অবস্থানে আর্জেন্টিনা। কানসাসে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায়…
খুলনার সোনাডাঙ্গায় এক কিশোরী গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে পুলিশের এএসআই দম্পতিকে গ্রেপ্তার…
নিজেকে হত্যার কোনো পরিকল্পনা বা চেষ্টা করা হলে ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন…
টানা পাঁচদিনের ভারি বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলে বন্যা…
This website uses cookies.