মোঃ এমরুল ইসলাম
জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
নরসিংদী-৪ (মনোহরদী–বেলাবো)আসনে বিএনপির মনোনীত প্রার্থী,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল এর সঙ্গে মনোহরদীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন এর সভাপতিত্বে সাখাওয়াত হোসেন বকুল এর নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সরদার সাখাওয়াত হোসেন বকুল নির্বাচনী পরিস্থিতি, স্থানীয় জনগণের প্রত্যাশা, উন্নয়নধর্মী চ্যালেঞ্জসহ স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগব্যবস্থা, সামাজিক নিরাপত্তা ও সামগ্রিক উন্নয়ন নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্নীতি, অনিয়ম এবং জনদুর্ভোগে জনগণ অতিষ্ঠ। এ পরিস্থিতিতে পরিবর্তন চাই জনগণ।
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। সাংবাদিকদের তিনি জনগণের সমস্যা, দুর্নীতি ও অনিয়ম নিয়ে নির্ভীকভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপজেলায় কর্মরত সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের একাংশের আপত্তির মুখেও সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদে অনুষ্ঠিত হলো নৌকাবাইচ প্রতিযোগিতা। তবে সূর্যাস্তের পর…
বিশ্ব ফুটবলের আলোচিত ফিফা দুর্নীতি মামলায় মার্কিন প্রসিকিউটরদের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন আর্জেন্টিনার দুই স্পোর্টস মার্কেটিং…
উনিশ শতকের শেষভাগে শুরু হওয়া আল-জাহিজের খাজানা কেবল একটি বইয়ের দোকান নয়, বরং এটি একটি…
দীর্ঘদিন বন্ধ থাকার পর শর্তসাপেক্ষে ও স্বচ্ছ প্রক্রিয়ায় মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হচ্ছে। সরকারের বিশেষ…
সংকটে থাকা কয়েকটি বীমা কোম্পানির সম্পদ বিক্রি ও নগদ অর্থ সংগ্রহের মাধ্যমে আগামী সপ্তাহ থেকে…
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের আগ্রহ নিয়ে আলোচনার মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল…
This website uses cookies.