দীর্ঘদিন বন্ধ থাকার পর শর্তসাপেক্ষে এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হচ্ছে। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের সময় দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের ফলস্বরূপ বাংলাদেশি কর্মীদের জন্য এই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়া কর্তৃপক্ষ ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে বা জিরো কস্ট-এ নিয়োগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিমান ভাড়াসহ অভিবাসন সংক্রান্ত সব ধরনের ব্যয়মুক্ত এই কর্মীদের প্রথম বহরকে সরকারি প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’ (বোয়েসেল)-এর মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে মালয়েশিয়ায় পাঠানো হবে।
২০২২ সালের সমঝোতা স্মারক অনুযায়ী কর্মী নির্বাচন প্রক্রিয়ার একক এখতিয়ার মালয়েশিয়া সরকারের ওপর ন্যস্ত থাকায় বিদ্যমান আইনি সীমাবদ্ধতার মধ্যেই বর্তমান সরকার সর্বোচ্চ নেগোসিয়েশন করেছে। মালয়েশিয়ার উচ্চপর্যায়ের যৌথ কমিটির যাচাই-বাছাই শেষে মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সি ও সাব-এজেন্সিকে কর্মী প্রেরণের সুযোগ দেওয়া হয়েছে। এ তালিকায় মালয়েশিয়ার মন্ত্রিপরিষদের অনুমোদিত ২৫টি মূল রিক্রুটিং এজেন্সি এবং একটি সরকারি এজেন্সি অন্তর্ভুক্ত রয়েছে।
বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার ৪২৩টি এজেন্সির তালিকা থেকে বিতর্কিতদের বাদ দিয়ে অতিরিক্ত ৩১২টি এজেন্সিকে সহযোগী হিসেবে যুক্ত করেছে। এছাড়া কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কুমিল্লার বরুড়া উপজেলায় প্রায় ১৩ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে বিজরা বাজার-রহিমানগর সড়ক নির্মাণকাজে ব্যাপক…
দুর্গাপূজার আনন্দের মধ্যেই বিপাকে তারকা দম্পতি অজয় দেবগণ ও কাজল। নিয়ম না মেনে নির্মাণকাজ চালানোর…
কলকাতার তোরবাগান পূজামণ্ডপে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২৫…
বাংলালিংকের নির্দিষ্ট ইন্টারনেট ও মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গে অতিরিক্ত খরচ ছাড়াই স্টারলিংক মোবাইল সুবিধা ব্যবহারের…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। তারা…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে রদবদল আসছে। দলের তিন নেতা জানিয়েছেন, দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিক…
This website uses cookies.