মোঃ মকবুলার রহমান,
স্টাফ রিপোর্টার নীলফামারী:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সদর উপজেলার চাদেরহাট বিশমুড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা ঘিরে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয়দের অংশগ্রহণে এক আন্তরিক পরিবেশ সৃষ্টি হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য শেফাউল জাহাঙ্গীর শেপু, হারুন অর রশিদ খোকন এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ।
এ ছাড়া সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক হেরম্ব কুমার রায় হিরুও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রামনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বুলু এবং সঞ্চালনা করেন সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব শ্রী ধীরেশ চন্দ্র রায়।
মতবিনিময় সভায় সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধিরা তাঁদের নানা দাবি, দুশ্চিন্তা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
প্রধান অতিথি এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল
তাঁদের আশ্বস্ত করে বলেন, সকল ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষাকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।
তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৫নং ছয়ানী…
স্টাফ রিপোর্টার রংপুর। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ এর নির্দেশনায় অপরাধ দমন ও…
স্টাফ রিপোর্টার রংপুর। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা সর্তকীকরণ ও পূর্বাভাস কেন্দ্রের পানি পরিমাপক নুরুল…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা হাসপাতালে অভিযান চালিয়ে ১৭ হাজার পিস ইয়াবা সহ…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সদর উপজেলা রামপুর থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৭…
স্টাফ রিপোর্টার রংপুর। গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে রংপুরে…
This website uses cookies.