Header Premium (728×90)

রাজনীতি

নরসিংদী-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল

মোঃ এমরুল ইসলাম
জেলা প্রতিনিধি,নরসিংদী:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (বেলাবো-মনোহরদী) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।

সোমবার রাতে রাজধানীর গুলশানস্থ বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৩৭ আসনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি নরসিংদী-৪ আসনে সরদার সাখাওয়াত হোসেন বকুলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

মনোনয়ন ঘোষণার পরপরই সরদার সাখাওয়াত হোসেন বকুল ফেসবুক লাইভে এসে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি বলেন, দলীয় নেতৃত্ব আমার প্রতি যে আস্থা রেখেছেন, আমি সেই আস্থা রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বেলাবো-মনোহরদীবাসীর প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

editor

Recent Posts

১ এপ্রিল থেকে জাপানে শুরু হচ্ছে বাংলাদেশি কর্মী নিয়োগ

বাংলাদেশ ও জাপানের মধ্যে কর্মসংস্থান সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় আগামী ১ এপ্রিল…

10 minutes ago

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৮ সদস্যের বাংলাদেশ হকি স্কোয়াড চূড়ান্ত

ভারতে অনুষ্ঠিতব্য এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির জন্য ১৮ সদস্যের দল চূড়ান্ত করেছে বাংলাদেশ। নতুন কোচ…

51 minutes ago

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৮ সদস্যের বাংলাদেশ দল চূড়ান্ত

আসন্ন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৮ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। আগামী ২৩ অক্টোবর…

51 minutes ago

ফ্রান্সে সরকারবিরোধী আন্দোলনে ২৪০০ গ্রেপ্তার, আহত সহস্রাধিক পুলিশ

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতার ঘটনায় গত ২৪ ঘণ্টায় ২…

54 minutes ago

এতিমদের অধিকার রক্ষা ও তাদের প্রতি ইসলামের নির্দেশনাবলী

ইসলাম এতিমদের প্রতি সদয় আচরণ, তাদের সম্পদ সুরক্ষা এবং মানসিক বিকাশে বিশেষ গুরুত্বারোপ করেছে। এতিমদের…

2 hours ago

পদত্যাগের ঘোষণা দেবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে…

3 hours ago

This website uses cookies.