Header Premium (728×90)

রাজনীতি

মনোহরদীতে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ এমরুল ইসলাম
জেলা প্রতিনিধি, নরসিংদী:

নরসিংদীর মনোহরদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দৌলতপুর বাদলিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।

সভায় বক্তারা তারেক রহমান ঘোষিত ৩১ দফার গুরুত্ব তুলে ধরে বলেন, এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। এসময় তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন, যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল-মামুন হারুন, মনিরুজ্জামান মনির, সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সদস্য গোলাম মস্তুোফা,সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

saju

Recent Posts

নিষেধাজ্ঞা বাস্তবায়ন রাষ্ট্রীয় সন্ত্রাসে সহযোগিতা, হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকরের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরানের দাবি, এসব নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা…

9 minutes ago

জীবিত থাকতেই নিজের চল্লিশার আয়োজন, দাওয়াত ৬ হাজার মানুষকে

কিশোরগঞ্জের হোসেনপুরে জীবিত থাকতেই নিজের চল্লিশার আয়োজন করেছেন রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। প্রায় ৬…

21 minutes ago

নেপালে আকস্মিক বন্যায় ৩২০ ভারতীয় নাগরিক নিখোঁজ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালে আকস্মিক বন্যায় ৩২০ জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। পাশাপাশি উদ্ধার…

23 minutes ago

আবাসন সংকটে ২০তম এশিয়ান গেমস, বিপাকে আয়োজক জাপান

অংশগ্রহণকারীর সংখ্যা ১৭ হাজারে পৌঁছানোয় ২০তম এশিয়ান গেমসের আবাসন নিয়ে চরম সংকটে পড়েছে আয়োজক দেশ…

26 minutes ago

নারীদের স্বাবলম্বী করতে পারলে বাংলাদেশের ভবিষ্যৎ বদলাবে: সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরের ঘোড়াঘাটে দুঃস্থ ও মেধাবীদের মাঝে অনুদানের চেক ও সাইকেল বিতরণ অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ…

34 minutes ago

কুষ্টিয়ায় পদ্মা নদীতে ফুটবল খেলতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ফুটবল খেলতে নেমে মোস্তাকিম হোসেন নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। এ…

34 minutes ago

This website uses cookies.