Header Premium (728×90)

রাজনীতি

শাজাহানপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপির ১২ নেতাকর্মী

রুবেল হাসান
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে বিএনপি থেকে ১২ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার বেতগাড়ী মোড়ে বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন— জেলা শ্রমিকদলের নির্বাহী সদস্য আশরাফ আলী, বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বাবু মিস্ত্রী, ওলামা দলের সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক চান মিয়া, শ্রমিক দলের সদস্য সাজু মিয়া, বাদল, আব্দুর রহমান, মুন্না, সৈয়দ আলী সাগর ও রঞ্জু।

বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড আমীর মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।

সাবেক ছাত্রনেতা শাহিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, শাজাহানপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি আল আমিন, উপজেলা সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, শাজাহানপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, জামায়াত নেতা সাহেব আলী, আবু সুফিয়ান পলাশ, রেজাউল করিম, রেজওয়ান, আব্দুর রাজ্জাক, আতাউর রহমান, রবিউল ইসলাম ও জরজিস হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জামায়াতে ইসলামীই দেশের স্বাধীনতা, ইসলাম ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রকৃত শক্তি। দলমত নির্বিশেষে ইসলামপ্রেমী সবাইকে এই আন্দোলনে শরিক হতে হবে।

saju

Recent Posts

সেতুর টোল মওকুফ না করার ইঙ্গিত দিলেন সড়কমন্ত্রী

জাতীয় সংসদে সেতুর টোল মওকুফের সম্ভাবনা নাকচ করে দিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মন্ত্রী…

5 minutes ago

২০৩০ সাল থেকে কি ৬৪ দলের বিশ্বকাপ শুরু হবে?

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ২০২৬ সালের বিশ্বকাপ শেষ হওয়ার পর বিশ্বকাপের দলসংখ্যা ৬৪-তে উন্নীত…

19 minutes ago

যৌতুকের জন্য স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে লালন মোল্যা নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন…

35 minutes ago

দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেশের সাত জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ…

50 minutes ago

ছাত্রশিবির ছাড়লেন ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ নয় কেন্দ্রীয় নেতা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েমসহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নয়জন কেন্দ্রীয় নেতা সংগঠন…

1 hour ago

গৌরনদীতে ফ্যামিলি কার্ড উপকারভোগীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

বরিশালের গৌরনদীতে সরকারি ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচির…

1 hour ago

This website uses cookies.