Header Premium (728×90)

Categories: জাতীয়

সেতুর টোল মওকুফ না করার ইঙ্গিত দিলেন সড়কমন্ত্রী

দেশের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সেতু বিভাগের অধীনস্থ সেতুগুলোর টোল মওকুফ না করার বিষয়ে জাতীয় সংসদে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার জাতীয় সংসদে ৭১ বিধিতে সংরক্ষিত আসনের সদস্য শওকত আরা আক্তারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সেতুর টোল আদায়ের নির্দিষ্ট নীতিমালা রয়েছে এবং যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষে হুট করে এই টোল আদায় বন্ধ করার সুযোগ খুবই কম।

মন্ত্রী বলেন, নির্বাচনের আগে অনেক সংসদ সদস্যই জনমত গঠনের স্বার্থে বা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে টোল মওকুফের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে বাস্তবতা হলো, সেতু নির্মাণ ও ব্যবস্থাপনা যোগাযোগ মন্ত্রণালয়ের কাজ হলেও টোল আদায় একটি রাজস্ব সংক্রান্ত বিষয়, যা অর্থ বিভাগ নিয়ন্ত্রণ করে। যোগাযোগ মন্ত্রণালয় বা কোনো সংসদ সদস্যের একক সিদ্ধান্তে এই রাজস্ব আদায় বন্ধ করা সম্ভব নয়। তিনি আরও উল্লেখ করেন যে, সরকারি রাজস্ব আদায় না হলে রাষ্ট্র পরিচালনায় অর্থের সংকট দেখা দেবে। যেসব সংসদ সদস্য জনগণের কাছে টোল মওকুফের প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের দাবির বিষয়ে অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া যায় কি না, তা ভেবে দেখা যেতে পারে।

আন্তঃনগর ট্রেনের স্টপেজ বাড়ানো সংক্রান্ত দাবির বিষয়ে মন্ত্রী বলেন, সব জায়গায় ট্রেন থামানোর প্রতিশ্রুতি দিলেও এর একটি নির্দিষ্ট নীতিমালা রয়েছে। সব স্টেশনে আন্তঃনগর ট্রেন থামানো হলে সেগুলোর চরিত্র বদলে যাবে এবং তা লোকাল ট্রেনে পরিণত হবে। এছাড়া চার লেনের সড়ক নির্মাণের দাবি প্রসঙ্গে তিনি বলেন, জেলা পর্যায়ে দুই লেনের সড়কই যথেষ্ট। তবে যানবাহনের সংখ্যা ও যাত্রীর চাপ বিবেচনা করে গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কগুলোকে চার লেনে উন্নীত করার পরিকল্পনা সরকারের রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে ১৯৫৬ সালের আইনে কঠোর ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের অজুহাতে এলপিজি সিলিন্ডারের কৃত্রিম সংকট সৃষ্টি বা ধর্মঘট ডেকে দাম বাড়ানোর…

50 seconds ago

ভৈরবে ১৬ বছরের পুরনো জমি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকি

কিশোরগঞ্জের ভৈরবে ১৬ বছর আগে এওয়াজ বদল করা জমি পুনরায় বিক্রির ও দখলের চেষ্টার অভিযোগ…

40 minutes ago

হামের প্রকোপে ২৪ ঘণ্টায় সাত শিশুর মৃত্যু, আক্রান্ত ১২০০

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যুর…

49 minutes ago

টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত এসেনশিয়াল ড্রাগস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার…

1 hour ago

ভারতে ককরোচ পার্টির দুই নেতা পাঁচ দিনের জেল হেফাজতে

দিল্লির যন্তর মন্তরে অনুমতি ছাড়া প্রবেশ ও বিক্ষোভের ঘটনায় ককরোচ জনতা পার্টির দুই নেতাকে পাঁচ…

1 hour ago

ট্রাম্পকে ‘স্বামী’ সম্বোধন করে বিব্রত নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া তার প্রথম সংবাদ সম্মেলনে ভুলবশত ট্রাম্পকে…

1 hour ago

This website uses cookies.