বন্দরের ২৫ নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ ৫ আসনের জামায়াত প্রার্থী মাওলানা মাইনুদ্দিন সাহেবের গণসংযোগ
মো: আতাউর রহমান
বন্দর উপজেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জ বন্দরের ২৫ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যাপক গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছেন। আজ বুধবার দুপুরের পর থেকে তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সমস্যার কথা শোনেন এবং দলীয় প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী–সমর্থকসহ এলাকাবাসী। এলাকাবাসী প্রার্থীকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করে তাকে স্বাগত জানান। কর্মীরা হাতে প্ল্যাকার্ড ও লিফলেট নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
গণসংযোগে মাওলানা মইনুদ্দিন আহমেদ বলেন,
আমরা এই এলাকার বাসিন্দা হয়েও বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তাদের অত্যাচার-নিপীড়নের কারণে আপনাদের খোঁজখবর নিতে পারিনি। এজন্য আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এখন থেকে আমরা আপনাদের বিপদে-আপদে পাশে থাকতে চাই এবং আপনাদের সেবা করতে চাই। এই এলাকার উন্নয়নের জন্য আমরা অবিরাম কাজ করে যাব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমরা জনগণের দুঃখ–কষ্টের কথা ভুলিনি। আপনারা ঐক্যবদ্ধ থাকলে অন্যায়ের শৃঙ্খল ভেঙে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব।
স্থানীয় বাসিন্দারা প্রার্থীর বক্তব্য শুনে আশাবাদ ব্যক্ত করেন এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
গণসংযোগ শেষে তিনি ২৫ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া–মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং সকলকে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।
নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে নারী এশিয়া কাপ ও ২০তম এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ ক্রিকেট দল…
দক্ষিণ চীন সাগরে গত মাসে টানা চার দিন সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে হয়েছে মার্কিন নৌবাহিনীর…
কুমিল্লার মুরাদনগরে মায়ের অজান্তে ৫০ হাজার টাকার বিনিময়ে ছয় মাস বয়সী এক শিশুকে অন্যের কাছে…
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক হাসান মাহমুদ। ম্যাচসেরা এই পেসারের ক্রিকেটীয় যাত্রা ও…
অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে…
মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে…
This website uses cookies.