Header Premium (728×90)

সম্পাদকীয়

বন্দর উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মো: আতাউর রহমান
বন্দর উপজেলা প্রতিনিধি:

শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে সর্বাত্মক প্রস্তুতির আশ্বাস

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেবাদানকারী প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর বন্দর জোনের ক্যাপ্টেন মোঃ আশিকুর রহমান। এছাড়া পুলিশের তদন্ত কর্মকর্তা জনাব আনিস আহমেদ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ ও আনসার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভায় জানানো হয়, দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার জন্য প্রতিটি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি বাড়ানো হবে এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হবে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহেরও আশ্বাস দেওয়া হয়।

রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দও সভায় যোগ দেন। বিশেষভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী বন্দর উপজেলা সংগঠনের আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী এবং উপজেলা রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে মিলেমিশে উৎসব উদযাপন করতে হবে। সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।

editor

Recent Posts

মদনে মাদক সেবনকালে পৌর ছাত্রদল সম্পাদকসহ গ্রেপ্তার ৪

নেত্রকোণার মদন পৌরসভায় মাদক সেবনকালে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরাসহ চারজনকে গ্রেপ্তার…

3 minutes ago

সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক শক্তিশালী বিস্ফোরণ

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোমবার রাতে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে আকাশপথে…

6 minutes ago

প্রেম কেন ‘তিক্তমধুর’? সাফোর দর্শনে অ্যান কারসনের ব্যাখ্যা

সাহিত্যে নোবেল বিজয়ী অ্যান কারসনের গদ্যের বই 'ইরোস দ্য বিটারসুইট' থেকে প্রেম কেন তিক্তমধুর, সেই…

17 minutes ago

কুড়িগ্রামে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির একাধিক নেতাকে সার ডিলার হিসেবে নিয়োগ…

29 minutes ago

কারাগারে মায়ের সঙ্গে বন্দি তিন শতাধিক শিশু: সুরক্ষায় নতুন সুপারিশ

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে প্রায় ২৯৮ থেকে ৩০৩ জন শিশু বসবাস করছে। তাদের…

37 minutes ago

ওসমানীনগরে দুই ভাইয়ের জমি বিরোধে বাড়িতে আদালতের লাল পতাকা

সিলেটের ওসমানীনগরে জমি ও বাড়ির মালিকানা নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে আদালত ওই সম্পত্তিতে স্থিতাবস্থা…

40 minutes ago

This website uses cookies.