Header Premium (728×90)

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়া হবে জুয়েল

মোঃ এমরুল ইসলাম
জেলা প্রতিনিধি নরসিংদীঃ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। ইউনিয়ন পর্যায়ে এমবিবিএস চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করা হবে। উপজেলায় ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার পাশাপাশি প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা হবে।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের উদ্যোগে গোতাশিয়া ইউনিয়নের চুলা আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। এতে ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রায় দেড় হাজার মানুষকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা এবং ওষুধ দেওয়া হয়।

আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল জানান, গ্রামের দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসাসেবা দেওয়ার উদ্দেশ্যেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, আজ প্রায় দেড় হাজার অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। আগামীতে এ কার্যক্রম অব্যাহত রাখতে তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবেন।

চিকিৎসা নিতে আসা স্বর্বলক্ষণা গ্রামের রাহিমা বেগম বলেন, আমি দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছি, কিন্তু অর্থের অভাবে নিয়মিত ডাক্তার দেখাতে পারি না। আজ এখানে এসে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আমি সত্যিই উপকৃত হয়েছি। সাধারণ মানুষের জন্য এ ধরনের আয়োজন অনেক উপকারী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক, সেন্টু আজমল ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, মনোহরদী উপজেলা যুবদলের আহ্বায়ক নাদিম মাহমুদ বায়েজিদ, কৃষকদলের আহ্বায়ক আলী আকবর, স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাফিউদ্দিন আকন্দ করুন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বাছেদ মেম্বার প্রমুখ।

editor

Recent Posts

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে…

5 minutes ago

জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট ও দুই তরুণ আটক

জার্মানির কোলনে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানির দায়ে মানবসদৃশ একটি রোবট আটক করেছে…

9 minutes ago

সাতক্ষীরায় হাসপাতালে ঢুকে যুবককে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে হাসপাতালে চিকিৎসাধীন ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে ছিনিয়ে নিয়ে পিটিয়ে…

18 minutes ago

শিবগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, ট্রাক আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আজিম উদ্দিন (৩২) নামের এক ব্যক্তি নিহত…

37 minutes ago

উপকূলের অর্থনৈতিক সমৃদ্ধিতে নারী ও যুবদের অংশগ্রহণ বাড়াতে গুরুত্ব

বরগুনার পাথরঘাটায় এক সভায় উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই জীবিকার জন্য নারী ও যুবদের…

50 minutes ago

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে ১৯৫৬ সালের আইনে কঠোর ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের অজুহাতে এলপিজি সিলিন্ডারের কৃত্রিম সংকট সৃষ্টি বা ধর্মঘট ডেকে দাম বাড়ানোর…

59 minutes ago

This website uses cookies.