Header Premium (728×90)

রাজনীতি

জাতীয়তাবাদী দল যতবার ক্ষমতায় এসেছে,বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করেছেঃ আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল

নরসিংদী জেলা প্রতিনিধিঃ

জাতীয়তাবাদী দল যতবার ক্ষমতায় এসেছে,বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করেছে। বাংলাদেশের মানুষের সুখ সমৃদ্ধি ও স্বপ্ন নিয়ে কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল

বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর মনোহরদী অডিটোরিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎এ সময় তিনি আরো বলেন,আমরা আর চাইনা ফ্যাসিস্ট হাসিনার কোনো অপশক্তি অন্য কোনো ভিন্ন নামে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করে মানুষের ভোটাধিকার হরণ করুক। এধরণের অপশক্তির বিরুদ্ধে রাজপথে মোকাবিলা, লড়াই করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয়তাবাদী দল যতবার ক্ষমতায় এসেছে, বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করেছে। বাংলাদেশের মানুষের সুখ সমৃদ্ধি ও স্বপ্ন নিয়ে কাজ করেছে। আগামী দিনের বাংলাদেশ হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন ও উৎপাদনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে দেশনায়ক তারেক রহমানের সমৃদ্ধের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ছাত্র-জনতার বৈষম্যহীন সমাজ গড়ার বাংলাদেশ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মডার্ন ফিলোসোফার উল্লেখ করে তিনি বলেন,তিনি বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন, স্বপ্নের জাল তৈরী করেন, পরিকল্পনা করেন এবং তা কিভাবে বাস্তবায়ন করতে হবে তাও জানেন। এজন্য রাষ্ট্রকে মেরামত করার জন্য যে ৩১ দফার রূপরেখা দেয়া হয়েছে সেটি আগামী দিনের রাষ্ট্রকে মেরামত করার রূপরেখা।

‎নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল খালেক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক এ.কে.এম বাছেদ মোল্লা ভুট্টো,জেলা বিএনপির সদস্য জাকারিয়া আল মামুন,মাহমুদুল হক, ডা.আব্দুর রেহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, মনোহরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান প্রধান, সদস্য আকরাম কমিশনার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল্লাহ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক শাফি উদ্দিন আকন্দ করুণ,মনোহরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু প্রমূখ।

অনুষ্ঠানে মনোহরদী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ফুল ও ক্রেস্টের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়।

saju

Recent Posts

অবশেষে বৈধতা পাচ্ছে ঢাকা জেলা পরিষদের অবৈধ ২০ তলা ভবন

পুরান ঢাকায় নিয়ম না মেনে নির্মিত ঢাকা জেলা পরিষদের ২০ তলা ভবনটি অবশেষে বৈধতা পেতে…

2 seconds ago

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রি, ম্যানেজারকে কারাদণ্ড ও জরিমানা

রাজবাড়ীর আইয়ুব হিলটপ সুপার মার্কেটে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ…

11 minutes ago

বরিশালে সংরক্ষিত এলাকায় অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণের অভিযোগ

বরিশাল নগরীর জর্ডান রোডের সংরক্ষিত এলাকায় বৈধ অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণ করছে গ্রিন সিটি…

17 minutes ago

সাঁতারু আতিকুর রহমানের ঝুলিতে ৩৩০ পদক, পেলেন ফেডারেশনের দায়িত্ব

দীর্ঘ ক্রীড়া জীবনে ৩৩০টি পদক জয়ী সাঁতারু আতিকুর রহমান সম্প্রতি বাংলাদেশ সুইমিং ফেডারেশনের এডহক কমিটির…

28 minutes ago

উপসাগরীয় দেশগুলোর আস্থার সংকটে মার্কিন নিরাপত্তা ছাতা

ইরানকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত নীতি ও কূটনৈতিক ব্যর্থতায় হতাশ উপসাগরীয় দেশগুলো।…

42 minutes ago

দেবীগঞ্জে স্মার্টফোন ও মাদককে ‘লাল কার্ড’ দেখাল শতাধিক শিক্ষার্থী

পঞ্চগড়ের দেবীগঞ্জে কিশোর অপরাধ, মাদক ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন ও শপথ গ্রহণ…

42 minutes ago

This website uses cookies.