আওয়ামী লীগের বিরুদ্ধে তারাব পৌরসভা ৩ নং ওয়ার্ডে প্রতিবাদ মিছিল
মোঃ মাহবুবুর রহমান, ব্যুরো প্রধান –ঢাকা বিভাগ ,
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা ৩নং ওয়ার্ডের কান্দাপাড়া এলাকায় পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ৪ এপ্রিল শুক্রবার তারাব পৌরসভা ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ফরহাদ মিয়ার নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন তারাব পৌর যুবদল নেতা মোঃ ফারুক মিয়া,তারাব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক রাহাত,স্বেচ্ছাসেবক দল নেতা আবু-সিদ্দিক,হাবিব সহ কয়েক ‘শ বিএনপি নেতাকর্মী ও এলাকার জনগণ। অনুসন্ধান করে জানা যায়, কান্দাপাড়া গ্রামের হিজলতলী এলাকায় স্বৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিক বিএনপি নেতাকর্মীরা সংগঠিত হয়ে বিক্ষোভ মিছিল বের করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সটকে পরে।
উক্ত মিছিলের পর সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন,গত জুলাই আন্দোলনে ছাত্রজনতার রক্তের বিনিময় অর্জিত স্বাধীন বাংলাদেশে খুনি হাসিনার দোসরদের পদচারণা আমরা মেনে নেবো না।
জুলাই বিপ্লবে গনহত্যার দায়ে আওয়ামী লীগ কে নিষিদ্ধ করতে হবে। বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নাই। আবার যদি খুনিরা মাথাচাড়া দিয়ে উঠতে চায়,তাহলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
মিছিল শেষে বিএনপি নেতাকর্মীরা ঐ এলাকায় অবস্থান করেন।
কুড়িগ্রামের রৌমারীতে মাদকাসক্ত ভাতিজা ফারুক হোসেনের শাবলের আঘাতে চাচি সোনা বানু নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে…
কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের দ্য সি প্রিসেন্স হোটেলে আগুন লেগেছে। শুক্রবার বিকেলে এ ঘটনায় আতঙ্ক ছড়ালেও…
বিশ্বের মোট ঋণের পরিমাণ বেড়ে ৩৬৫ লাখ কোটি ডলার ছাড়িয়েছে। এর মধ্যে সরকারি ঋণের দিক…
রাজধানী থেকে শুরু করে জেলা শহরগুলোতে একের পর এক প্রকাশ্যে গুলির ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক…
ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে ‘মস্তিষ্কে’র স্থানে ‘দাঁড়িপাল্লা’ রাখায় সমালোচনা শুরু হয়েছে। উদ্ভূত…
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের সঙ্গে হলিউডের তারকাদের সম্পর্ককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে…
This website uses cookies.