Header Premium (728×90)

মোহাম্মদপুরে ৭ মামলার আসামি গ্যাং নেতা ‘কেন্তা ফিরোজ’ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে হত্যা, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা সাতটি মামলার আসামি ফিরোজ ওরফে ‘কেন্তা ফিরোজ’কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের ফিউচার মডেল টাউনের ৫ নম্বর সড়কে আলমের গ্যারেজের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার কেন্তা ফিরোজ এলাকায় একজন কিশোর গ্যাংয়ের নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, চাঁদাবাজি, মারামারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮ ও ২০১৯ সালে ফিরোজের বিরুদ্ধে দুটি মাদক মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে ২০২০ সালে তার বিরুদ্ধে মারামারি, ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়। এছাড়া ২০২৪ সালে হত্যা ও হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে দুটি এবং ২০২৫ সালে সংঘবদ্ধভাবে অনধিকার প্রবেশ, মারধর, চুরি ও চাঁদাবাজির অভিযোগে আরেকটি মামলা করা হয়। এডিসি জুয়েল রানা জানান, গ্রেপ্তার কেন্তা ফিরোজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

স্থল অভিযান চালালে ইরান বিদেশি বাহিনীর কবরস্থান হবে: আইআরজিসি

ইরানি ভূখণ্ডে যেকোনো ধরনের স্থল অভিযান চালানো হলে তা আগ্রাসী বিদেশি সেনাদের জন্য 'কবরস্থানে' পরিণত…

2 minutes ago

প্রেমের গল্পে বিক্রান্তের অভিনয়ে মুগ্ধ হারলিন শেঠি

প্রেমের গল্পে অভিনয়ের ক্ষেত্রে বিক্রান্ত মাসের বিশেষ দক্ষতার প্রশংসা করেছেন অভিনেত্রী হারলিন শেঠি। তাকে আরও…

27 minutes ago

মোদি সরকারের চ্যালেঞ্জ হয়ে উঠছেন বাম ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের জেন-জি প্রজন্মের আন্দোলনের প্রধান প্রতীক হয়ে উঠেছেন ২৯ বছর বয়সী বামপন্থী ছাত্রনেত্রী নেহা বোরা।…

42 minutes ago

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে হস্তান্তর, বগুড়ায় দাফন

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী শাহেদ আহমেদের মরদেহ দেশে এনে…

46 minutes ago

অবসর নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন নেইমার

পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর এক বছর সম্পূর্ণ অলস সময় কাটানোর পরিকল্পনা করছেন নেইমার।…

1 hour ago

মালয়েশিয়ায় অভিযানে ৬৫ হাজারের বেশি আটক, তীব্র আতঙ্কে বাংলাদেশিরা

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযানে বিভিন্ন অপরাধে ৬৫ হাজারের বেশি বিদেশি নাগরিক আটক হয়েছেন।…

1 hour ago

This website uses cookies.