নিজের বর্তমান ক্লাব সান্তোসের ছন্দ নিয়ে দারুণ খুশি ব্রাজিলিয়ান কিংবদন্তি ফরোয়ার্ড নেইমার। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ৩৪ বছর বয়সী এই তারকা এখন বুট জোড়া তুলে রাখার পরের জীবন নিয়েও পরিকল্পনা শুরু করেছেন। মাত্র ১৭ বছর বয়সে পেশাদার ক্যারিয়ার শুরু করা এই ফরোয়ার্ড জানিয়েছেন, ফুটবলকে বিদায় জানানোর পর তিনি বেশ লম্বা একটি বিরতি নিতে চান।
ব্রাজিলীয় সংবাদমাধ্যম ‘জি গ্লোবো’র এক প্রতিবেদনে জানানো হয়, ‘ভারান্দা গুরমেট’ চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার তার অবসর পরবর্তী জীবনের পরিকল্পনা তুলে ধরেন। নেইমার বলেন, এটা স্পষ্ট যে, আমি অবসর নেওয়ার পর পুরো একটা বছর কোনো কাজ করব না, একেবারে অলস সময় কাটাব। তিনি আরও বলেন, আমি জীবনটাকে এভাবেই উপভোগ করতে চাই। যদি আজ আমার ফুটবল খেলতে ইচ্ছা করে, আমি খেলব। কিন্তু আজ যদি আমার কিছু করার ইচ্ছা না করে, তবে করব না।
মাঠের খেলার প্রতি প্রবল আবেগ থাকলেও নেইমার স্বীকার করেছেন যে, টিভিতে ফুটবল ম্যাচ দেখাটা তার কাছে একেবারেই অসহ্য। তিনি বলেন, না, আমার ভালো লাগে না। বাস্কেটবল আমার খুব পছন্দ, তবে মাঝে মাঝে দেখি। আর ফুটবল দেখতে বসলে মেজাজটাই চড়ে যায়। নেইমার যোগ করেন, যখন আমি সাক্ষাৎকারে বা বন্ধুবান্ধবদের কাছে এই কথা বলি, তখন কেউ বিশ্বাস করতে পারত না। ফুটবল আমি ভালোবাসি, কিন্তু সেটা খেলার জন্য। আর সোফায় বসে টিভিতে ম্যাচ দেখার কথা বললে, ওটা আমার দ্বারা হয় না।
তিনি আরও জানান, প্যারিস ও বার্সেলোনায় থাকার সময় তরুণ ছেলেরা যখন তার সঙ্গে থাকত, তখন শনি ও রবিবারে টিভিতে শুধু ফুটবল ম্যাচই চলত। সেই সময় তিনি প্রচণ্ড বিরক্ত হতেন এবং লিভিংরুমেও থাকতেন না।
ইরানি ভূখণ্ডে যেকোনো ধরনের স্থল অভিযান চালানো হলে তা আগ্রাসী বিদেশি সেনাদের জন্য 'কবরস্থানে' পরিণত…
প্রেমের গল্পে অভিনয়ের ক্ষেত্রে বিক্রান্ত মাসের বিশেষ দক্ষতার প্রশংসা করেছেন অভিনেত্রী হারলিন শেঠি। তাকে আরও…
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে হত্যা, চাঁদাবাজি ও মাদকসহ সাতটি মামলার আসামি গ্যাং নেতা ফিরোজ ওরফে…
ভারতের জেন-জি প্রজন্মের আন্দোলনের প্রধান প্রতীক হয়ে উঠেছেন ২৯ বছর বয়সী বামপন্থী ছাত্রনেত্রী নেহা বোরা।…
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী শাহেদ আহমেদের মরদেহ দেশে এনে…
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযানে বিভিন্ন অপরাধে ৬৫ হাজারের বেশি বিদেশি নাগরিক আটক হয়েছেন।…
This website uses cookies.