খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে দেশজুড়ে ব্যাপক অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। মাসব্যাপী পরিচালিত এসব অভিযানে মোট ১ কোটি ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে কর্তৃপক্ষ দেশের বিভিন্ন অঞ্চলের ১ হাজার ৩০৭টি খাদ্যস্থাপনা মনিটরিং করেছে।
বিএফএসএ সূত্রে জানা যায়, ঢাকা মহানগর এলাকায় নিরাপদ খাদ্য আইনের আওতায় ২৬টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১২টি প্রতিষ্ঠানকে মোট ১৬ লাখ টাকা জরিমানা করা হয় এবং ১৪টি মামলা দায়ের করা হয়। অনিয়মের মধ্যে ছিল বাধ্যতামূলক নিবন্ধনের অভাব, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, রেফ্রিজারেটরে লেবেলবিহীন মাছ-মাংস সংরক্ষণ এবং ট্রেড লাইসেন্স ও স্বাস্থ্যসনদ প্রদর্শনে ব্যর্থতা।
রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জেলায় আরও ২৮টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা এবং ৩০টি মামলা দায়ের করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে পায়ে মাড়িয়ে চানাচুর তৈরি, পোড়াতেল ও অননুমোদিত রাসায়নিক রঙের ব্যবহার, উৎপাদনস্থলে তেলাপোকা ও ছারপোকার উপস্থিতি, অনুমোদনহীন ঘি ও কেওড়াজলের ব্যবহার এবং পণ্যে লেবেল না থাকার মতো গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত সামারি ট্রায়ালের মাধ্যমে আরও ৩১টি প্রতিষ্ঠানকে মোট ৩৮ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে সেপ্টেম্বর মাসে ৭১টি অভিযানে উল্লিখিত পরিমাণ জরিমানা ও মামলা দায়ের করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আইন প্রয়োগের পাশাপাশি হোটেল-রেস্তোরাঁ, বেকারি ও খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোতে মনিটরিং জোরদার করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
বরিশালের উজিরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় ৪৬ হাজার টাকা জরিমানা…
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচে তার ১০ নম্বর জার্সিটি পাওয়ার জন্য মরিয়া বেনিনের ডিফেন্ডার…
ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় ১১ জন ভারতীয়সহ…
বিয়ে ও জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে নিজের পছন্দের কথা জানালেন অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি আরিফিন শুভর…
গাজায় যুদ্ধ শুরুর তিন বছর পরও নিখোঁজ স্বজনদের সন্ধানে অপেক্ষা করছেন হাজারো ফিলিস্তিনি পরিবার। স্বাধীন…
জাপানের ভিসা ও অভিবাসন নীতিতে সাম্প্রতিক পরিবর্তন নিয়ে প্রবাসীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ ও বিভ্রান্তি…
This website uses cookies.