ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংরক্ষিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের একটি অর্ধনির্মিত ভাস্কর্যে জুতার মালা পরানোর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ভাস্কর্যটির মাথার অংশে জুতার মালা ঝোলানো অবস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সাদা রং করা ভাস্কর্যটির মাথার অংশে রশি দিয়ে জুতার মালা ঝোলানো হয়েছে, যার ডান পাশে দুটি এবং বাম পাশে তিনটি জুতা বা স্যান্ডেল ছিল।
ঘটনাটি জানাজানি হওয়ার পর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে লোক পাঠিয়ে ভাস্কর্য থেকে জুতার মালাটি অপসারণ করা হয়। তবে এই ন্যাক্কারজনক কাজটি কে বা কারা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি দেখে পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত হয়েছে এবং ঘটনার তদন্ত করছে। এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ে এ নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. নোমান হোসেন জানান, পুলিশকে ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এই ঘটনায় জেলার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা তীব্র নিন্দা জানিয়েছেন। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কামালুজ্জামান জানান, সোশ্যাল মিডিয়ায় ছবিটি দেখার পর তিনি কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে যান এবং ভাস্কর্যে জুতার মালা দেখতে পান। পরে সেটি অপসারণ করা হয় এবং বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। তিনি এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
দীর্ঘ ১৫ বছর পর আবারও পর্দায় ফিরছে ‘ছাম্মাক ছালো’ জুটি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ খানের…
প্রীতি ম্যাচে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেছে ভারত। প্রথমার্ধে অনিরুদ্ধ থাপার গোলে…
বরিশালের উজিরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় ৪৬ হাজার টাকা জরিমানা…
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচে তার ১০ নম্বর জার্সিটি পাওয়ার জন্য মরিয়া বেনিনের ডিফেন্ডার…
ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় ১১ জন ভারতীয়সহ…
বিয়ে ও জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে নিজের পছন্দের কথা জানালেন অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি আরিফিন শুভর…
This website uses cookies.