বরিশালের উজিরপুর উপজেলায় ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার ধামুরা বন্দরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, বিভিন্ন খাদ্যপণ্য অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া অধিকাংশ প্রতিষ্ঠানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন করা হয়নি এবং প্রতিশ্রুত পণ্য বিক্রি না করার মতো অনিয়ম পাওয়া গেছে। এই অপরাধগুলোর প্রেক্ষিতে মুসলিম মিষ্টান্ন ভাণ্ডারকে ১২ হাজার টাকা, আদি ধামুরা মিষ্টান্ন ভাণ্ডারকে ২২ হাজার টাকা এবং গোপী ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিশ্রুত পণ্য বিক্রি না করা ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে আপন কসমেটিকসকে আরও ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালীন প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উজিরপুরের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এসএম ইলিয়াস উদ্দিন। অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার বাহিনীর একটি দল সহায়তা প্রদান করে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের নগর ভবনে তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগার অবস্থানের খবরে পুলিশের উপস্থিতি…
দীর্ঘ ১৫ বছর পর আবারও পর্দায় ফিরছে ‘ছাম্মাক ছালো’ জুটি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ খানের…
প্রীতি ম্যাচে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেছে ভারত। প্রথমার্ধে অনিরুদ্ধ থাপার গোলে…
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচে তার ১০ নম্বর জার্সিটি পাওয়ার জন্য মরিয়া বেনিনের ডিফেন্ডার…
ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় ১১ জন ভারতীয়সহ…
বিয়ে ও জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে নিজের পছন্দের কথা জানালেন অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি আরিফিন শুভর…
This website uses cookies.