দীর্ঘ এক বছরের ব্যবধানে কলকাতার পার্ক সার্কাস এলাকায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ফের বিক্ষোভ প্রদর্শন করেছে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। শনিবার শিয়ালদহ স্টেশন থেকে একটি মিছিল বের করে বিক্ষোভকারীরা বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে অগ্রসর হয়। মিছিলে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি গেরুয়া বসনধারী অনেক সন্ন্যাসী এবং ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)-এর সদস্যরা অংশ নেন। এনসিপিআইয়ের ব্যানার নিয়েই তারা মিছিলে অংশ নিয়েছিলেন।
মিছিলটি ডেপুটি হাইকমিশনের কাছাকাছি পৌঁছালে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত পুলিশ তাদের বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। শেষ পর্যন্ত বিক্ষোভকারীরা ডেপুটি হাইকমিশনের সামনের রাস্তায় অবস্থান নিয়ে প্রতিবাদ জানান।
বিক্ষোভকারীদের দাবি ছিল, বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং কারাবন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দিতে হবে। তারা এই দাবিগুলো নিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়ার কথা জানিয়েছিলেন। বেশ কিছুক্ষণ সেখানে বিক্ষোভ প্রদর্শনের পর আন্দোলনকারীরা এলাকা ত্যাগ করেন।
গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব…
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ জনকে গ্রেপ্তার করা…
খুলনার কয়রা উপজেলার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে প্রায় ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের একটি মাস্টার প্ল্যান…
সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী…
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র…
পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ১ লাখ ২০…
This website uses cookies.