কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করে ভারতকে ৪-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ভারতের মাটিতে ব্রাজিলের প্রথমবার খেলার এই ঐতিহাসিক ম্যাচে জয়-পরাজয়ের চেয়েও বড় হয়ে উঠেছিল মাঠের নান্দনিক ফুটবল উপভোগ করা। গ্যালারিতে হাজির হওয়া হাজারো দর্শক ভিনিসিয়ুস জুনিয়রের পায়ের জাদু আর ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবল দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। পুরো ম্যাচে ভারতীয় দর্শকেরা মূলত তিনটি সময়ে সবচেয়ে বেশি উল্লাস প্রকাশ করেছেন—ভারতের কোনো ইন্টারসেপশনে, ভারতের কোনো ফরোয়ার্ড পাসে এবং ভিনিসিয়ুস জুনিয়রের বলে যেকোনো ধরনের ছোঁয়ায়।
ম্যাচের শুরু থেকেই ব্রাজিলের আক্রমণের প্রধান কেন্দ্রবিন্দু ছিলেন ভিনিসিয়ুস। ম্যাচের ৯ মিনিটে বাঁ দিক থেকে ভেতরে ঢুকে ভিনিসিয়ুসের নেওয়া শটটি দুর্দান্তভাবে রুখে দেন ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং। ভারতীয় ডিফেন্ডাররা প্রথমার্ধে বেশ কয়েকবার ব্রাজিলের আক্রমণ রুখে দিতে সক্ষম হন এবং ভিনিসিয়ুসকে একাধিকবার অফসাইডের ফাঁদেও ফেলেন। তবে ব্রাজিলের আক্রমণভাগকে পুরো আধা ঘণ্টাও আটকে রাখা যায়নি।
ম্যাচের ২৮ মিনিটে ডেডলক ভাঙেন ব্রাজিলের এস্তেভাও। ডান দিক থেকে ডি-বক্সে ঢুকে তার নেওয়া জোরালো শট ভারতীয় গোলরক্ষকের হাতে লেগেও জালে জড়ায়। এর কিছুক্ষণ পর, ৩৬ মিনিটে এস্তেভাওয়ের ক্রস থেকে পেদ্রোর একটি হেড পোস্টে লেগে ফিরে আসে। তবে গোল পেতে পেদ্রোকে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ৪২ মিনিটে তিনিই ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিলকে ২-০ গোলে এগিয়ে নেন।
এই ম্যাচে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগের ম্যাচের একাদশ থেকে আটটি পরিবর্তন নিয়ে দল সাজিয়েছিলেন। এরপর দ্বিতীয় অর্ধের শুরুতেই তিনি আরও চারটি পরিবর্তন আনেন, যার মধ্যে ভিনিসিয়ুস জুনিয়রের পরিবর্তে মাঠে নামানো হয় ফ্ল্যামেঙ্গোর ফুটবলার স্যামুয়েল লিনোকে। বদলি হিসেবে নেমে লিনো দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।
৫৮ মিনিটে ভারতের নিজেদের অর্ধে বল হারানোর সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ৩-০ করেন লিনো। এরপর যোগ করা সময়ের শেষ মুহূর্তে বাঁ দিক থেকে মাউরো জুনিয়রের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন তিনি। এই গোলের উদযাপনের মধ্যেই রেফারি শেষ বাঁশি বাজান। ম্যাচ শেষে ভারতীয় ফুটবলারদের ব্রাজিলের তারকাদের, বিশেষ করে ভিনিসিয়ুসের সঙ্গে স্মৃতি হিসেবে ছবি তুলতে দেখা যায়। এদিকে, চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচটিতে খেলতে পারেননি রাফিনিয়া। তাকে এই ম্যাচ থেকে বাদ দেওয়া নিয়ে বার্সেলোনা শিবিরে দুশ্চিন্তা তৈরি হয়েছে।
ব্যবধান ৪–০।.শুরু থেকেই ব্রাজিলের আক্রমণের অন্যতম কেন্দ্র ছিলেন ভিনিসিয়ুস।
ভারতের নিজেদের অর্ধে বল হারানোর সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ৩–০ করেন ৫৮ মিনিটে।
গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব…
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ জনকে গ্রেপ্তার করা…
খুলনার কয়রা উপজেলার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে প্রায় ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের একটি মাস্টার প্ল্যান…
সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী…
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র…
পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ১ লাখ ২০…
This website uses cookies.