খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্থাপত্য ডিসিপ্লিনের ২৫তম ব্যাচের শিক্ষার্থী সপ্তক দেবকে ভুয়া পুলিশ পরিচয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তাকে নগরীর বিভিন্ন স্থানে ঘুরিয়ে মুক্তিপণ আদায় করা হয়েছে। এই ঘটনায় শনিবার সপ্তক দেব (২০) সোনাডাঙ্গা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, শনিবার দুপুর আনুমানিক ৩টার দিকে সোনাডাঙ্গা থানাধীন গল্লামারী মোড় এলাকা দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে তাকে জিম্মি করেন। এরপর ওই ব্যক্তি শিক্ষার্থীকে নগরীর বিভিন্ন স্থানে ঘোরাতে থাকেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নেন। একপর্যায়ে ওই ব্যক্তি সপ্তকের পরিবারের সদস্যদের ফোন করে ভয়ভীতি প্রদর্শন ও মানসিক চাপ সৃষ্টি করেন এবং ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। পরিবারের সদস্যরা বাধ্য হয়ে সেই টাকা প্রদান করেন, যা নগরীর বয়রা এলাকার একটি রকেট এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশআউট করা হয়। এছাড়া শিক্ষার্থীর কাছে থাকা নগদ ৫০০ টাকাও ওই ব্যক্তি নিয়ে নিয়েছেন বলে অভিযোগে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন জানান, শিক্ষার্থীর কাছ থেকে বিষয়টি শোনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ইতোমধ্যে সংগৃহীত সিসিটিভি ফুটেজে এক ব্যক্তির পেছনে শিক্ষার্থীকে হেঁটে যেতে দেখা গেছে। পুলিশ বর্তমানে বিষয়টি তদন্ত করছে এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। সোনাডাঙ্গা মডেল থানার ওসি জানান, ফুটেজ থেকে সন্দেহভাজন ব্যক্তির ছবি সংগ্রহ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে শুধু ছবি দেখে পরিচয় নিশ্চিত করা কঠিন হলেও, তাকে শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ২১ বছরের যাত্রায় আর্জেন্টিনার ঘরের মাঠ বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামের সঙ্গে…
ভারতের পাঁচটি বিধানসভা ও একটি লোকসভা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গ,…
টেসলা ও স্পেসএক্সের শেয়ারের দাম বাড়ায় আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী,…
দেশে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অনলাইন জুয়া। মেহেরপুর, নড়াইল, গাজীপুর ও কক্সবাজারসহ অন্তত আটটি…
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে মন্ত্রিসভা। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে…
প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও সিস্টেম মাইগ্রেশনের অজুহাতে দেশের ৩০টি ব্যাংক তাদের এটিএম, সিআরএম ও কার্ড…
This website uses cookies.