ভারতের পাঁচটি বিধানসভা ও একটি লোকসভা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি ও আসামে এই ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়।
পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা আসনে ভোট নেওয়া হচ্ছে। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী দুটি আসনে জয়ী হওয়ার পর একটি আসন ধরে রাখায় অন্যটি শূন্য হয়। অন্যদিকে, রেজিনগরের নওদা আসনে জয়ী হওয়ার পর এজেউপি প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।
তামিলনাড়ুর মাদুরান্থাকাম ও ধরাপুরম আসনেও ভোটগ্রহণ চলছে। বিধায়কদের পদত্যাগের কারণে আসন দুটি শূন্য হয়েছিল। মাদুরান্থাকাম আসনে টিভিকে, ডিএমকে, এআইএডিএমকে, সিপিএম ও এনটিকে—এই পাঁচ দলের ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধরাপুরম আসনেও টিভিকে, ডিএমকে, এআইএডিএমকে, সিপিআই ও এনটিকে তাদের প্রার্থী দিয়েছে।
আসামের নাগাঁও লোকসভা আসনে ত্রিমুখী লড়াই হচ্ছে। এখানে বিজেপির প্রার্থী হয়েছেন সাবেক জেলা প্রশাসক দেবাশিস শর্মা, কংগ্রেসের প্রার্থী সাবেক বিধায়ক শিবামণি বোরা এবং এআইইউডিএফের প্রধান বদরুদ্দিন আজমল নির্বাচনে লড়ছেন।
এছাড়া পুদুচেরির ঠাট্টানচাভাদি বিধানসভা আসনেও ভোট নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৯ অক্টোবর ভোট গণনা করা হবে এবং ১১ অক্টোবরের মধ্যেই পুরো নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া খান হত্যার বিচার দাবিতে কলেজ গেটের সামনে মানববন্ধন ও প্রতিবাদ…
গাজীপুরে প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ ওরফে রাজাকে পালাতে সহায়তার মামলায় গ্রেপ্তার দুই পুলিশ সদস্য…
যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে ‘কিছু হুমকির’ কারণে সেখান থেকে নিজেদের বোমারু বিমানগুলো সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।…
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক…
ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলা ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে…
আখাউড়ার খড়মপুর মাজার শরীফ পরিচালনা কমিটির নির্বাচনে সদস্য পদে লড়ছেন সাংবাদিক কাজী হান্নান খাদেম। আগামী…
This website uses cookies.