Header Premium (728×90)

Categories: জাতীয়

‘পিচ্চি রাজা’র পলায়ন: দুই পুলিশ ও বোনের চার দিনের রিমান্ড

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ ওরফে রাজাকে পালাতে সহায়তার মামলায় গ্রেপ্তার দুই পুলিশ সদস্য ও তাঁর বোনকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক জুবায়ের রশিদ এই আদেশ দেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন—প্রিজন ভ্যানের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার বিশ্বাস, চালক নায়েক কামাল হোসেন এবং রাজার বোন তাসলিমা। এর আগে গতকাল সোমবার মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিলেন। আজ শুনানি শেষে আদালত তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে ২৯ জন আসামিকে নিয়ে একটি প্রিজন ভ্যান ঢাকা জেলা জজ আদালত থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফিরছিল। ভ্যানটি গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় পৌঁছালে শৌচকর্মের কথা বলে পিচ্চি রাজা ভ্যান থেকে পালিয়ে যান বলে দায়িত্বরত পুলিশ সদস্যরা দাবি করেছিলেন। তবে তদন্তে জানা যায়, তাঁদের এই কাহিনীর সঙ্গে বাস্তব ঘটনার কোনো মিল নেই। মূলত ঢাকার তাঁতীবাজার থেকেই পিচ্চি রাজাকে ছাড়িয়ে প্রাইভেট কারে তুলে দেওয়া হয়েছিল।

গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার জানান, প্রিজন ভ্যানের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা মূলত টাকার বিনিময়ে পিচ্চি রাজাকে ছেড়ে দিয়েছেন। তবে ঠিক কত টাকার বিনিময়ে তাঁরা এই কাজ করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইতিমধ্যে প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেনের বাড়ি থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দুই পুলিশ সদস্য ও রাজার বোন তাসলিমাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পুলিশের দাবি, তিনি ওই এলাকার অন্যতম শীর্ষ মাদক কারবারি এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

সাহিত্যে নোবেল জয়ের দৌড়ে এগিয়ে অ্যান কারসন ও কান শুয়ে

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার জয়ের দৌড়ে এগিয়ে আছেন কানাডার কবি অ্যান কারসন ও চীনের…

21 minutes ago

জ্বালানি সংকটে বন্ধ দেশের ৩৫ বিদ্যুৎকেন্দ্র, বাড়ছে লোডশেডিং

জ্বালানি সংকটের জেরে দেশের ৩৫টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। এর ফলে সারাদেশে দিনে-রাতে সর্বোচ্চ আড়াই হাজার…

31 minutes ago

সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল

গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব…

12 hours ago

ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ জনকে গ্রেপ্তার করা…

13 hours ago

কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ

খুলনার কয়রা উপজেলার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে প্রায় ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের একটি মাস্টার প্ল্যান…

13 hours ago

দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ

সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী…

13 hours ago

This website uses cookies.