Header Premium (728×90)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে ‘নৈতিক অভিভাবকত্ব: আত্মিক সম্পর্কের ভিত্তিতে নৈতিক সমাজ বিনির্মাণ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মোরাল প্যারেন্টিং কেবল একটি বৃত্তি কার্যক্রম নয়, বরং এটি একটি আত্মিক পরিবার। সংগঠনটির লক্ষ্য হলো আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের সঠিক দিকনির্দেশনা প্রদান করা। এই অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক সংগঠনটি স্থানীয় শিক্ষকদের ‘ক্যাম্পাস গার্ডিয়ান’ হিসেবে সম্পৃক্ত করে শিক্ষার্থীদের দেখভাল করে থাকে। ভবিষ্যতে দেশের বিভিন্ন প্রান্তে এই কার্যক্রম বিস্তারের পরিকল্পনা রয়েছে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ট্রাস্টি সদস্য কাজী শহিদুল ইসলাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া জবি কাউন্সেলিং সেন্টারের আহ্বায়ক অধ্যাপক ড. ফারজানা আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মেজবাহ-উল-আজম সওদাগর এবং প্রক্টর (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ ছালেহ উদ্দিন বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন। ট্রাস্টের প্রতিষ্ঠাতা ড. মো. মাহবুবুর রহমান মূল প্রস্তাবনা উপস্থাপন করেন এবং সভাপতিত্ব করেন ক্যাম্পাস গার্ডিয়ান ও সহযোগী অধ্যাপক ড. তারেক বিন আতিক।

বক্তারা শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধের মাধ্যমে সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর জোর দেওয়া হয়। কাজী শহিদুল ইসলাম বলেন, রাষ্ট্রের উন্নয়ন কেবল অর্থনৈতিক সূচকে নয়, নৈতিকতার মানদণ্ডেও বিচার করা উচিত। ড. তারেক বিন আতিক মোরাল প্যারেন্টিংকে পারস্পরিক দায়িত্ব নেওয়ার একটি প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে বলেন, একজনের নেওয়া দায়িত্ব পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমেই এই ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে চিকিৎসা ও নিরাপত্তা সংকট, ঝুঁকিতে হাজারো শ্রমিক

দেশের বৃহত্তম মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিপুল কর্মসংস্থানের পাশাপাশি বাড়ছে নিরাপত্তা ও চিকিৎসা ঝুঁকি। ৩৩ হাজার…

4 minutes ago

ঋণের ভারে জর্জরিত খুলনার সুপার জুট মিল ও সুপারেক্স লেদার

একসময় প্রতিদিন ৩০ লাখ টাকা লাভ করা খুলনার সুপার জুট মিল ও সুপারেক্স লেদার এখন…

42 minutes ago

নোয়াখালীতে কিশোর গ্যাং দমনে ৫ দিনের অভিযানে আটক প্রায় ৫০০

নোয়াখালীর ৯টি উপজেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় পুলিশের বিশেষ অভিযানে গত পাঁচ দিনে ৪৬৯…

1 hour ago

১৫ বছরের চুক্তিতে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পেল ডিপি ওয়ার্ল্ড

চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে দুবাইভিত্তিক…

1 hour ago

বরিশালে মাদকবিরোধী অভিযানে এএসআইসহ চারজন আটক

বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক পুলিশ কর্মকর্তাসহ চারজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে মাদক…

1 hour ago

ফোনে ‘নামতেছি’ বলে নিখোঁজ কাজল, স্বামীও আত্মগোপনে

রাজধানীর মিরপুরের পল্লবীতে প্রেমের সম্পর্কের পর বিয়ে করে সংসার শুরু করেছিলেন ২১ বছর বয়সী কাজল।…

2 hours ago

This website uses cookies.