হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বাংলাদেশ বিমানের এক কর্মীকে সোনা চোরাচালানের অভিযোগে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা সোনার ওজন ১ কেজি ৫০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। গত বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে বিমানবন্দরের অ্যাভসেক এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার বিস্তারিত তথ্য জানিয়েছে। এনবিআর জানায়, ঘটনার সময় ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট এবং অ্যাভসেক যৌথভাবে বিমানের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করে। এ সময় তার শার্টের পকেট ও কোমরের বেল্টে টিস্যুতে মোড়ানো অবস্থায় নয়টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার হওয়া এই সোনার মোট ওজন ১ কেজি ৫ গ্রাম।
ওবায়দুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে এই চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে আরও এক যাত্রীকে আটক করা হয়েছে। তবে ওই যাত্রীর নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। অভিযানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বর্তমানে আটক বিমানকর্মী ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইন-২০২৩ এবং অন্যান্য প্রচলিত আইনে আইনি কার্যক্রম চলমান রয়েছে।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সারদা পুলিশ একাডেমির আদলে নতুন একাডেমি স্থাপন এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের…
কিশোরগঞ্জের কটিয়াদীতে সাত বছরের এক শিশুকে অপহরণ চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও…
মধ্যপ্রাচ্যে চলমান সংকট ও উত্তেজনা নিরসনে সংলাপ, সংযম এবং কূটনীতির ওপর জোর দিয়েছে পাকিস্তান ও…
ভোলার চরফ্যাশনে মা ইলিশের প্রজনন রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের খাদ্য সহায়তা বিতরণের তালিকায়…
ভোলা জেলার তজুমদ্দিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতায়…
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান সমর্থিত…
This website uses cookies.