কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানা পুলিশ সাত বছরের এক শিশুকে অপহরণ চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে কটিয়াদী পৌরসভার বেথইর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— পিপুলিয়া গ্রামের মো. ছোটন মিয়া (৩২), একই গ্রামের মৃত মঞ্জিল মিয়ার ছেলে সামসুদ্দিন (৩৫), বেথইর গ্রামের এনামুল হক ইস্তি (১৯), একই গ্রামের মো. বাইজিদ ইসলাম (২৬) এবং জুঁই আক্তার (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার কটিয়াদী পৌরসভার বেথইর এলাকায় প্রিয়া (৩৫) নামে এক নারীকে সাত বছরের এক শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে স্থানীয়রা আটক করেন। খবর পেয়ে কটিয়াদী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে উপস্থিত জনতা ও পুলিশের মধ্যে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। এই হামলায় কটিয়াদী থানার তিন পুলিশ সদস্য আহত হন।
ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জড়িতদের চিহ্নিত করতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। হামলায় জড়িত থাকা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে উল্লেখিত পাঁচজনকে আটক করা হয়। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মাসুদ কোনো বক্তব্য দিতে রাজি হননি। এছাড়া কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাফ পাস বা স্টুডেন্ট টিকিট চাওয়ায় দুই কলেজছাত্রকে মারধর ও মোবাইল ভাঙচুরের প্রতিবাদে…
ভোলার দৌলতখান উপজেলার ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭৩টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। দীর্ঘদিনের…
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে নতুন ভূরাজনৈতিক…
সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন কানাডীয় কবি ও লেখক অ্যান কারসন।…
সিলেটের গোয়াইনঘাটে দুটি গুরুত্বপূর্ণ সড়কের টেকসই উন্নয়ন ও প্রশস্তকরণ কাজ বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প এলাকা সরেজমিন…
বঙ্গভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ…
This website uses cookies.