Header Premium (728×90)

Categories: সারাদেশ

চরফ্যাশনে জেলেদের খাদ্য সহায়তা তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকার ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য নদী ও সাগরে মাছ ধরা নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞার ফলে ভোলার চরফ্যাশন উপজেলার হাজারো জেলে কর্মহীন হয়ে পড়েছেন। মাছ ধরা বন্ধ থাকায় তাদের উপার্জনের পথও রুদ্ধ হয়েছে। অনেক জেলে ধার-দেনা করে জাল ও নৌকা প্রস্তুত করে নদীতে নামলেও বর্তমান পরিস্থিতিতে পরিবার নিয়ে চরম খাদ্যসংকটে দিন কাটাচ্ছেন।

নিষেধাজ্ঞার সময় সরকার জেলেদের জন্য খাদ্য সহায়তা প্রদানের ঘোষণা দিলেও সেই সহায়তার তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জেলেরা। তাদের অভিযোগ, তালিকায় ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হয়েছে। প্রকৃত অনেক জেলেকে বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করা হয়েছে। মাদ্রাজ ইউনিয়নের সামরাজ এলাকার জেলেরা জানান, বছরের পর বছর নদীতে মাছ ধরলেও অনেক সময় সরকারি তালিকায় তাদের নাম থাকে না। তারা প্রকৃত জেলেদের যাচাই করে নতুন তালিকা তৈরির দাবি জানিয়েছেন।

মেঘনা-২ বোটের জেলে জহির উদ্দিন বলেন, ৫ আগস্টের পর থেকে কোনো চাল, টাকা বা সরকারি সহায়তা পাননি। সন্তানদের নিয়ে অত্যন্ত কষ্টে সময় কাটছে তার। অপর জেলে হোসেন বেপারি অভিযোগ করেন, দীর্ঘ সময় মাছ ধরার পেশায় জড়িত থাকলেও নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি। অনিয়মের কারণে প্রকৃত জেলেরা তালিকায় স্থান পাচ্ছেন না বলে তিনি দাবি করেন।

চরফ্যাশন উপজেলা মৎস্য কার্যালয়ের তথ্য অনুযায়ী, উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৪১ হাজার ২০০ জন। এর মধ্যে ৩৫ হাজার ৭৫৬ জন জেলে বরাদ্দের আওতায় রয়েছেন। নিবন্ধিত জেলেদের জনপ্রতি ২৫ কেজি করে মোট ৮৯১.৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বরাদ্দের বাইরেও কয়েক হাজার নিবন্ধিত জেলে রয়ে গেছেন।

তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেক সময় সময়মতো চাল না পাওয়ার অভিযোগও রয়েছে। এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম, কম দেওয়া বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না। ট্যাগ অফিসারদের উপস্থিতিতে চাল বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ চাল আত্মসাৎ বা অনিয়ম করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃত জেলেরা যাতে সহায়তা পান তা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে তালিকা যাচাই করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

গোয়াইনঘাটে গুরুত্বপূর্ণ দুটি সড়ক পরিদর্শনে এলজিইডির ডিজাইন টিম

সিলেটের গোয়াইনঘাটে দুটি গুরুত্বপূর্ণ সড়কের টেকসই উন্নয়ন ও প্রশস্তকরণ কাজ বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প এলাকা সরেজমিন…

10 minutes ago

প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও সঠিক ইতিহাস সংরক্ষণ করতে হবে: রাষ্ট্রপতি

বঙ্গভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ…

22 minutes ago

ঈশ্বরদীতে জেলি মেশানো ১০ কেজি চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

পাবনার ঈশ্বরদী পৌর বাজারে অভিযান চালিয়ে ১০ কেজি জেলি মেশানো চিংড়ি মাছ জব্দ করেছে উপজেলা…

29 minutes ago

সিরাজগঞ্জে মাদক মামলায় ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জের চৌহালী ও সলঙ্গা থানায় দায়ের করা তিনটি মাদক মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন…

31 minutes ago

ভারতে ছাত্র আন্দোলনের ‘পোস্টার গার্ল’ নেহা বোরা কে?

ভারতে সম্প্রতি ছাত্র ও তরুণদের আন্দোলনের ‘পোস্টার গার্ল’ হয়ে উঠেছেন ২৯ বছর বয়সী নেহা বোরা।…

34 minutes ago

২০২৭ সালেও মুখোমুখি হচ্ছে পিএসএল ও আইপিএল

২০২৭ সালেও বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় দুই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লীগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার…

36 minutes ago

This website uses cookies.