Header Premium (728×90)

ঈশ্বরদীতে জেলি মেশানো ১০ কেজি চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

পাবনার ঈশ্বরদী পৌর বাজারে অভিযান চালিয়ে জেলি মেশানো ১০ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এই ঘটনায় জড়িত এক মাছ ব্যবসায়ীকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পৌর বাজারে 'মা ইলিশ সংরক্ষণ অভিযান'-এর অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ইলিশ মাছের উপস্থিতি না থাকলেও, বিক্রির জন্য রাখা জেলি মেশানো চিংড়ি মাছ শনাক্ত করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পরিচালিত হয় এই কার্যক্রম। জেলি মেশানো চিংড়ি বিক্রির অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ অনুযায়ী জরিমানা করা হয়।

পরে জব্দকৃত ১০ কেজি চিংড়ি মাছ মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী শিরীন উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

সাহিত্যে ২০২৬ সালের নোবেল পেলেন কানাডীয় লেখিকা অ্যান কারসন

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার জয় করেছেন কানাডীয় লেখিকা অ্যান কারসন। ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে আধুনিক…

2 minutes ago

কর্মকর্তাদের কর্তৃত্ববাদী না হয়ে সেবক হওয়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

সরকারি কর্মকর্তাদের কর্তৃত্ববাদী মনোভাব পরিহার করে জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী…

6 minutes ago

রূপগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বাস ভাঙচুর, যান চলাচল স্বাভাবিক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাফ পাস বা স্টুডেন্ট টিকিট চাওয়ায় দুই কলেজছাত্রকে মারধর ও মোবাইল ভাঙচুরের প্রতিবাদে…

12 minutes ago

দৌলতখানের ৭৩ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত হচ্ছে পাঠদান

ভোলার দৌলতখান উপজেলার ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭৩টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। দীর্ঘদিনের…

15 minutes ago

খামেনিকে হত্যার পর ইরানের সামনে বড় সুযোগ: আবদুল্লাহ গুল

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে নতুন ভূরাজনৈতিক…

19 minutes ago

সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় কবি অ্যান কারসন

সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন কানাডীয় কবি ও লেখক অ্যান কারসন।…

21 minutes ago

This website uses cookies.