রাজধানীর শেরেবাংলা নগরে দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর সংসদ ভবন এলাকার ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল থেকে পুলিশের বিভিন্ন ইউনিট প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে।
ঘটনার পরপরই গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছিল। মরিয়মের মৃত্যুটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত চালাচ্ছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই তাদের আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজ হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেবনাথকে বান্দরবানের দুর্গম এলাকা থেকে…
গত ১০ বছরে জ্বালানি তেল আমদানি ও বিক্রি থেকে শুল্ক-কর এবং নিট মুনাফা বাবদ সরকারের…
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির…
ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্বি-রাষ্ট্র সমাধানের ওপর জোর দিয়েছেন…
পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে টানা ১৬ দিন বন্ধ থাকার পর পাবনার নাজিরগঞ্জ থেকে রাজবাড়ীর…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ সাইড ইভেন্ট ‘পার্টনারস ফর মাল্টিলেটারেলিজম’ (পিফোরএম) সামিটে অংশ…
This website uses cookies.