সাভারের আশুলিয়ায় জামগড়া এলাকার প্রীতি গ্রুপের এফএনএস পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কারখানার সীমানা প্রাচীরের পাশে থাকা একটি লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ডিপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আব্দুস সালাম জানান, বিস্ফোরণের পর লরিগুলোর পাশ থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের লাশ লরির ভেতরে এবং বাকিদের লাশ লরির বাইরে পড়ে ছিল। এছাড়া সিলিন্ডার বিস্ফোরণের ধাক্কায় পাশের একটি দোকানে গিয়ে পড়লে সেখানে জয়নব বেগম নামে এক নারী দোকানি নিহত হন। নিহতদের মধ্যে জয়নব বেগম ছাড়া বাকি পাঁচজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী রনি জানান, বিস্ফোরণের প্রচণ্ড শব্দে ও আগুনের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তিনি নিজে দগ্ধ ও গুরুতর আহত এক শ্রমিকসহ দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এছাড়া কারখানার পাশে রাস্তায় থাকা রিকশাচালকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। বিস্ফোরণের সময় বয়লার বা পাইপের লোহার খণ্ড উড়ে গিয়ে আশেপাশের বাড়িঘর ও রাস্তায় পড়লে এসব হতাহতের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সাভার ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ও জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। কারখানার অ্যাডমিন-ম্যানেজার হেমায়েত উদ্দিন জানিয়েছেন, কারখানার ভেতরে কোনো শ্রমিক আটকে নেই, কারণ সবাই আগেই বেরিয়ে আসতে পেরেছিলেন।
এই অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে। আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ জানান, তাদের হাসপাতালে ১৬ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের পাঁচ মাস অতিক্রান্ত। প্রশাসনিক নীতি নির্ধারণ, শিল্প ও জমি নীতি নিয়ে…
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও…
রাজবাড়ীর পাংশায় কাতারপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুন হত্যা মামলায় মিলন শেখ নামে এক যুবককে…
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম…
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন…
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ আধুনিকায়ন করতে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন…
This website uses cookies.