Header Premium (728×90)

Categories: জাতীয়

‘জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতা করছে’: রেল প্রতিমন্ত্রী

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১: ২৫ (21 September 2026, 01:25)

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন দেওয়ার ঘটনাকে পরাজিত ও পলায়নকারী শক্তির কাপুরুষোচিত কাজ হিসেবে আখ্যায়িত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেছেন, আওয়ামী লীগের দোসরদের কোনো জনসমর্থন নেই, তাই তারা নাশকতার মাধ্যমে জনগণের মনে ভীতি সৃষ্টি করতে চাইছে। এই নাশকতাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

রোববার কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা সশরীরে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, যারা নাচকতা করছে তারা জুলাই-আগস্টের ফ্যাসিস্ট পতিত সরকারের দোসর। তারা ইতোমধ্যে ঘোষণা দিয়েছিল যে তারা ডিসেম্বরে আন্দোলন করবে। কিন্তু আন্দোলন করার ক্ষমতা না থাকায় তারা এখন নাশকতার পথ বেছে নিয়েছে। কারণ এ দেশের মানুষ তাদের বিতাড়িত করেছে এবং তারা সবাই পালিয়ে গেছে। এখন জনসমর্থনহীন এই পরাজিত শক্তি কেবল ভীতি ছড়াতে চাইছে।

তিনি আরও উল্লেখ করেন, ছাত্র-জনতা নিজেদের বুকের রক্ত ও জীবন দিয়ে দেশে একটি গণতান্ত্রিক ধারা বাস্তবায়ন করেছে। বাংলাদেশের মানুষের নিরাপত্তা ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

নিরাপত্তা জোরদার করার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, রেল কর্তৃপক্ষ, আরএনবি (রেলওয়ে নিরাপত্তা বাহিনী), পুলিশ, রেল পুলিশসহ প্রশাসনের কর্মকর্তাদের নজরদারি আরও বাড়ানোর কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। রেলস্টেশনে নাশকতাকারীদের প্রবেশের সম্ভাব্য পথগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। এছাড়া স্টেশনে সার্বক্ষণিক সিসি ক্যামেরা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

গতকালকের (শনিবার) ট্রেন অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হবে বলে জানান রেল প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, নাশকতার সঙ্গে জড়িত সবাইকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

ভবিষ্যতে আরও কোনো নাশকতার হুমকি রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে হাবিবুর রশিদ হাবিব বলেন, নাশকতাকারীরা তাদের অপচেষ্টা চালিয়ে যাবে, তবে নাশকতা করে কোনো গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো সম্ভব হয়নি। বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং জনগণই তাদের প্রতিনিধিত্ব করেছে। তাই জনগণ ও প্রশাসন ঐক্যবদ্ধভাবে এই নাশকতা প্রতিহত করবে।

অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আশ্বাস দেন, পূর্বের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে যাতে কোনো ফাঁকফোকর দিয়ে কেউ কোনো অঘটন ঘটাতে না পারে। এছাড়া ট্রেনের শিডিউল বিপর্যয় প্রসঙ্গে তিনি বলেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা শিডিউল বিপর্যয় হয়েছিল, তবে এর জন্য পরবর্তীতে আর কোনো শিডিউল বিপর্যয় ঘটবে না।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে কনজ্যুমারস এসোশিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিপিসির…

18 minutes ago

সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ

শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…

48 minutes ago

আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী

আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…

54 minutes ago

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…

56 minutes ago

বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ

রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…

1 hour ago

ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট

পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…

1 hour ago

This website uses cookies.