Header Premium (728×90)

দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্কসংকেত

দেশের সাতটি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রার তথ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, দিনাজপুর ও সৈয়দপুর জেলাসমূহের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা প্রশমিত হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

শিশু জুলিয়া হত্যায় খালাস পাওয়া আমীর হোসেনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

চট্টগ্রামের হাটহাজারীর আলোচিত শিশু জুলিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমীর হোসেন ওরফে…

4 minutes ago

পাচার করা সম্পদ বৈধ প্রমাণের দায়ভার অভিযুক্তের ওপর দিচ্ছে সরকার

বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ দ্রুত দেশে ফিরিয়ে আনতে ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২’-এ…

7 minutes ago

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. ইসমাঈল নামের ছয় বছর বয়সী এক শিশুর…

13 minutes ago

রাঙামাটি হাসপাতালের জরাজীর্ণ সড়ক, চরম দুর্ভোগে রোগীরা

রাঙামাটি ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রবেশপথের বেহাল দশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা…

17 minutes ago

কুড়িগ্রামে ‘সারের সংকট নেই’ দাবি করা সেই কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

কুড়িগ্রামে সার বিতরণে নানা অনিয়ম ও বিশৃঙ্খলার মধ্যেও ‘সারের সংকট নেই’ বলে দাবি করা কৃষি…

22 minutes ago

সরকারিভাবে ব্রুনেইয়ে ২৭৯ কর্মী নেবে বোয়েসেল

সরকারিভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনেইয়ের বিভিন্ন কোম্পানিতে ২৭৯ জন পুরুষ…

24 minutes ago

This website uses cookies.