ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে তিন দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভারতে পৌঁছানোর পরপরই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে ২০৩০ সালের মধ্যে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতিরক্ষা, জ্বালানি সহযোগিতা এবং চলমান ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিও আলোচনার টেবিলে স্থান পেয়েছে।
বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আগেই জানিয়েছিলেন যে, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের আধুনিকায়ন, ভারতের কাছে এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ এবং রাশিয়ার সু-৫৭ যুদ্ধবিমান সরবরাহের প্রস্তাব নিয়ে দুই পক্ষ কাজ করছে। জ্বালানি খাতের পাশাপাশি নতুন বেসামরিক পারমাণবিক চুল্লি স্থাপন, পারমাণবিক জ্বালানির সরবরাহ এবং জীবনচক্রভিত্তিক সহায়তার বিষয়টিও এই আলোচনার অন্তর্ভুক্ত রয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, বাণিজ্য ও প্রতিরক্ষা ছাড়াও দুই দেশের মধ্যে শিল্প সহযোগিতা বৃদ্ধি, রেল ও টানেল নির্মাণ, ইস্পাতশিল্পের ভ্যালু চেইন উন্নয়ন এবং রুশ বাজারে ভারতীয় পণ্যের প্রবেশাধিকার সহজ করার মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
উল্লেখ্য, ভারত ২০২৬ সালে ব্রিকসের সভাপতির দায়িত্ব পালন করছে। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে সদস্য ও অংশীদার দেশগুলোর শীর্ষ নেতাদের পাশাপাশি আমন্ত্রিত অন্যান্য দেশের প্রতিনিধিরাও যোগ দেবেন। সেখানে ব্রিকসভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভাষণের সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার…
মাগুরার শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক…
গণমাধ্যমে সরকারের পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও তুলে ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয়…
বিশেষ চাহিদাসম্পন্ন কিংবা স্বাভাবিক—কোনো শিশুকেই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হবে না বলে জানিয়েছেন মহিলা…
খাগড়াছড়িতে ৭৭৮ জন শিক্ষার্থীকে ৯২ লাখ ৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও রায় অবমাননার অভিযোগে করা মামলায় দুই আইনজীবীর শুনানির…
This website uses cookies.