Header Premium (728×90)

ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড সেবা নিয়ে মানুষের অভিজ্ঞতা শুনল ইউএনডিপি

ঠাকুরগাঁওয়ে আইনি সহায়তা বা লিগ্যাল এইড সেবাকে আরও সহজ, হয়রানিমুক্ত ও প্রযুক্তিবান্ধব করার লক্ষ্যে সুবিধাভোগীদের মুখোমুখি হয়েছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। জেলায় কর্মরত লিগ্যাল এইডের বর্তমান সেবা কার্যক্রমের অভিজ্ঞতা এবং ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে স্থানীয় মানুষের মতামত নিয়েছে সংস্থাটি। এ সময় সেবা পেতে কোনো ধরনের জটিলতা, হয়রানি বা অতিরিক্ত অর্থ ব্যয়ের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে কি না, তা সরাসরি জানার চেষ্টা করেন ইউএনডিপির প্রতিনিধিরা।

এই আলোচনায় উঠে এসেছে অনেক অসহায় মানুষের উপকৃত হওয়ার গল্প। জমি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের সমাধান পেয়েছেন শেফালী বেগম। তিনি জানান, লিগ্যাল এইডে অভিযোগ করার পর উভয় পক্ষকে ডেকে আপস-মীমাংসার মাধ্যমে তাকে ৩৫ শতক জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। শেফালী বেগম বলেন, আগে ধারণা ছিল আইনি সহায়তা পেতে অনেক টাকা ও ঝামেলার প্রয়োজন হয়, কিন্তু লিগ্যাল এইডের মাধ্যমে তার সেই ভুল ভেঙেছে। অন্যদিকে, বিবাহবিচ্ছেদের পর সন্তান নিয়ে কষ্টে দিন কাটানো মেরিনা আক্তার জানান, স্বামীর আপত্তির পরও লিগ্যাল এইডের হস্তক্ষেপে তিনি এখন সন্তানের জন্য ২৫ শতাংশ ভরণপোষণ পাচ্ছেন।

এছাড়া রমজান আলী, ইসলাম, হুমায়ুন রেজা ও বিপ্লবের মতো সাধারণ মানুষও ঠাকুরগাঁও লিগ্যাল এইডের মাধ্যমে সঠিক বিচার পেয়েছেন বলে জানান। তবে সেবাটিকে আরও সহজ ও গতিশীল করার দাবি জানিয়েছেন তারা। তাদের মতে, প্রত্যন্ত অঞ্চলের মানুষদের আইনি সহায়তার জন্য বারবার জেলা শহরে আসতে হয়। যদি ঘরে বসেই ডিজিটাল পদ্ধতিতে প্রাথমিক আবেদন, তথ্য জানা ও সেবার অগ্রগতি পর্যবেক্ষণ করা যায়, তবে সময়, অর্থ ও ভোগান্তি অনেকটাই কমে আসবে।

ইউএনডিপির প্রতিনিধি দলের সদস্য আবদুল্লাহ আল মাহমুদ ও সাথী আক্তার জানান, ঠাকুরগাঁও লিগ্যাল এইড সেবার কার্যকারিতা যাচাই করতে প্রায় অর্ধশত সেবাগ্রহীতার সঙ্গে সরাসরি কথা বলা হয়েছে। মানুষের এই বাস্তব অভিজ্ঞতা ও চাহিদার ওপর ভিত্তি করেই ভবিষ্যৎ ডিজিটাল লিগ্যাল এইড সেবার পরিকল্পনা তৈরি করা হবে। এতে সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়বে। জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ মজনু মিয়া বলেন, অর্থের অভাবে কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সেটাই লিগ্যাল এইডের লক্ষ্য। ডিজিটাল পদ্ধতি চালু হলে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ঘরে বসেই সহজে সেবা পাবেন, যা সেবার পরিধিকে আরও বিস্তৃত করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

নামফলকে নিজের নাম দেখে উদ্বোধন না করেই ফিরলেন এমপি হাসনাত

উদ্বোধনী নামফলকে নিজের নাম খোদাই করা দেখে ক্ষুব্ধ হয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ…

3 minutes ago

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে জাতিসংঘে রাশিয়ার কড়া বার্তা

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন এবং…

7 minutes ago

যশোরের চৌগাছায় পুকুরে ডুবে আড়াই বছরের মামা-ভাগিনার মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী মামা ও ভাগিনার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার…

13 minutes ago

বাংলা কিউআরে ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনে প্রণোদনা

বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন বাড়াতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে…

16 minutes ago

পীরগাছায় সার ডিলার নিয়োগে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ, বিএনপি নেতা জড়িত

রংপুরের পীরগাছা উপজেলায় নতুন সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ উঠেছে। উপজেলার…

23 minutes ago

ঢাকার ৩৫ এলাকায় ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, অক্টোবরে বাড়তে পারে প্রকোপ

ঢাকার দুই সিটি করপোরেশনের ৩৫টি এলাকা ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত…

25 minutes ago

This website uses cookies.