প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে রাজনৈতিক দল কোনো মুখ্য বিষয় নয়। আইন অনুযায়ী যাদের কোনো বাধা নেই, তারা সকলেই এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। গতকাল সকালে রাজারবাগ পুলিশ লাইনের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‘নির্বাচনের দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি আরও বলেন, নির্বাচনের সময় নির্বাচন কমিশন থেকে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না। পুলিশ বাহিনীও একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের পূর্ণ অঙ্গীকার রয়েছে।
নির্বাচন কমিশনের প্রতি মানুষের হারানো আস্থা অনেকাংশে পুনরুদ্ধার হয়েছে জানিয়ে সিইসি বলেন, সিভিল সার্ভিস, পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর মানুষের আস্থা ফিরে এসেছে। তবে পুলিশ বাহিনীর কিছু সীমাবদ্ধতা রয়েছে, যার মধ্যে গাড়ির স্বল্পতা অন্যতম। তিনি জানান, গত ২৪ জুলাই থেকে আগস্টের মধ্যে পুলিশের অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার রিপ্লেসমেন্ট এখনো হয়নি। প্রশিক্ষণের জন্য প্রায় ২২ কোটি টাকা খরচ হবে, যা নিয়মিত প্রশিক্ষণ ফান্ড থেকেই মেটানো হবে। পর্যায়ক্রমে বিজিবি ও আনসার বাহিনীকেও প্রশিক্ষণের আওতায় আনা হবে।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নির্বাচনের সময়ের চেয়ে বর্তমান পরিস্থিতি খারাপ নয় বরং আরও উন্নত হয়েছে। পুলিশের সক্ষমতার ওপর নির্বাচন কমিশন আস্থা রাখে। এছাড়া, নিষিদ্ধ ঘোষিত দলের প্রার্থীদের অংশগ্রহণ বিষয়ে সিইসি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন যারা আইন অনুযায়ী যোগ্য হবেন, তারাই অংশ নিতে পারবেন।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী পুলিশ বাহিনী সব ধরনের ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশের মনোবল ফিরেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণই এর উত্তর দেবে, তবে তিনি মনে করেন পুলিশের মনোবল ফিরে এসেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উত্তর-পশ্চিম জার্মানির একটি বন্দীশিবিরে একাধিক হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে ১০৫ বছর বয়সী এক…
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই পাখি’ কবিতা ও ‘রক্তকরবী’ নাটকের ভাবনায় নাগরিক নাট্যাঙ্গনের নতুন প্রযোজনা ‘দুই পাখি…
জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া ভাষণ নিয়ে বিশ্লেষণ করেছেন আলজাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক…
ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সামান্য অসতর্কতা বড় ধরণের হ্যাকিং বা প্রতারণার ঝুঁকি তৈরি করতে পারে। প্রযুক্তিবিষয়ক…
‘ওরে নবীন ওরে আমার কাঁচাওরে সবুজ ওরে অবুঝআধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা।’— রবীন্দ্রনাথের এই আহ্বানকে…
আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসার আগে ভারতীয় ফুটবলের সংস্কৃতি ও তৃণমূল…
This website uses cookies.