ফরিদপুরের বোয়ালমারীতে মরা মুরগি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও তা ক্রেতার কাছে গছিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে বাপ্পী মোল্লা নামে এক পোল্ট্রি ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বোয়ালমারী পৌর মাছবাজারসংলগ্ন স্বর্ণকারপট্টি সড়কের পোল্ট্রি মুরগির মার্কেটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রকিবুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেসার্স আল আমিন পোল্ট্রি হাউসে বিক্রির উদ্দেশ্যে একটি মরা মুরগি সংরক্ষণ করে রাখা হয়েছিল। এক নারী ক্রেতা তিনটি মুরগি কেনার পর সেগুলো ড্রেসিং করতে দিলে দোকানের কর্মীরা জীবন্ত মুরগির পরিবর্তে আগে থেকে রাখা ওই মরা মুরগিটি জবাই করে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে ক্রেতা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। এরপর বোয়ালমারী থানা পুলিশ বিষয়টি ভ্রাম্যমাণ আদালতকে অবহিত করে।
আদালত ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন এবং উপস্থিত দুই সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন। জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করলে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারায় বাপ্পী মোল্লাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত বাপ্পী মোল্লার বাড়ি বোয়ালমারী পৌরসভার ছোলনা গ্রামে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়ার বিষয়ে তাকে সতর্ক করা হয়।
এ বিষয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রকিবুল হাসান বলেন, জনস্বার্থে ভেজাল, অনিরাপদ ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
This website uses cookies.