বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিজয় ২৪ হলে আধুনিকায়িত রিডিং রুম ও মসজিদের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হলের দ্বিতীয় তলায় এসব উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। উদ্বোধনের পাশাপাশি রিডিং রুমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপন করা হয়েছে এবং হলের বিভিন্ন স্থানে পানির ফিল্টার ও ওয়াই-ফাই রাউটার বসানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, “আমি যখন প্রথম এই বিশ্ববিদ্যালয়ে আসি, তখন হলগুলোর শোচনীয় অবস্থা আপনারা দেখেছেন। সেই জায়গা থেকে আজ এই হলে একটি নতুন রিডিং রুম করা হয়েছে এবং সেখানে এসি স্থাপন করা হয়েছে। এছাড়া হলে পানির ফিল্টার ও ওয়াই-ফাই রাউটার বসানো হয়েছে।” তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ে নতুন চারটি হলের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই সেগুলোর কাজ শুরু হবে।
হলের শিক্ষার্থী রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন নতুন এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “বিগত সময়ে হলের অবস্থা খুবই শোচনীয় ছিল। সেই অবস্থা থেকে বর্তমানে আমরা একটি সুন্দর রিডিং রুম পেয়েছি। এখন রিডিং রুমে নতুন এসিও রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার জন্য আগে এমন সুন্দর পরিবেশ ছিল না। বর্তমানে লাইব্রেরি ও রিডিং রুমে শিক্ষার্থীদের বসার জায়গা পাওয়া যায় না। সবাই এখন বেশিরভাগ সময় রিডিং রুম ও লাইব্রেরিতে বসেই পড়াশোনা করছে।”
বাংলাদেশ পুলিশের উদ্যোগে আয়োজিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন দশমিনার আরিফ…
ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ‘কৌশলগত হতাশার’ বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত…
আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা ও জেলা পর্যায়ে গঠিত সব সরকারি…
দেশের সব সরকারি কলেজের চলমান ক্লাস রুটিন নির্দিষ্ট ফরম্যাটে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক ও…
দেশের পাঁচ জেলায় গত দুই মাসে শতাধিক মানুষ অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গাইবান্ধার…
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের দেওয়া বক্তব্যে শান্তি ও ন্যায়বিচারের যে…
This website uses cookies.