Header Premium (728×90)

Categories: সারাদেশ

বরগুনার আন্দারমানিক নদীতে ভেসে এলো মৃত তিমি

বরগুনার তালতলী উপজেলার বড়বগি ইউনিয়নের চরপাড়া সংলগ্ন আন্দারমানিক নদীর তীরে একটি বিশাল আকৃতির মৃত তিমি ভেসে এসেছে। বুধবার সকাল সাতটার দিকে স্থানীয়রা নদী তীরে তিমিটিকে দেখতে পান। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মাছটিকে উদ্ধার করেন।

বন বিভাগ জানিয়েছে, মৃত তিমিটির দৈর্ঘ্য ৩০ ফুট এবং প্রস্থ ১৫ ফুট। এর ওজন পাঁচ থেকে ছয় টন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বঙ্গোপসাগর থেকে স্রোতের টানে এটি আন্দারমানিক নদীর মোহনায় এসে আটকে যায়। তিমিটির শরীরের বিভিন্ন অংশে ইতোমধ্যে পচন ধরেছে। স্থানীয়দের ধারণা, প্রায় এক সপ্তাহ আগেই তিমিটির মৃত্যু হয়েছে।

বর্তমানে বন বিভাগ মৃত তিমিটিকে নিশানবাড়িয়ার দিকে নিয়ে যাচ্ছে। সেখানে এটিকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে মাটিচাপা দেওয়ার আগে তিমিটির প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং বিভিন্ন নমুনা সংরক্ষণ করা হবে বলে বন বিভাগ নিশ্চিত করেছে। উপকূলের নদীতে এত বড় আকৃতির তিমি ভেসে আসার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। সকাল থেকেই মৃত তিমিটি একনজর দেখার জন্য আন্দারমানিক নদীর তীরে মানুষের ভিড় বাড়তে থাকে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

বাসের নতুন ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি, কার্যকর ২২ সেপ্টেম্বর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দূরপাল্লার ও আন্তঃজেলা বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন…

5 minutes ago

দেশের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল বসাবে সরকার

দেশের ৬ হাজার ৫৪৪টি সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের…

8 minutes ago

জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চভাড়া বৃদ্ধি করল সরকার

জ্বালানি তেলের দাম বাড়ার পর লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। এখন থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত…

17 minutes ago

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, কারাদণ্ড

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ গ্রাম শুকনা গাঁজাসহ মো. কুদ্দুস আলী নামে এক ব্যক্তিকে…

19 minutes ago

নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১০

নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোহেল মেম্বার ও আবেদ গ্রুপের মধ্যে…

22 minutes ago

অপ্রতিমকে নিয়ে ভিকটিম ব্লেমিংয়ে ক্ষুব্ধ মা, আসামিদের পক্ষে লড়বে না আইনজীবী সমিতি

ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা বিভিন্ন অপপ্রচারে ক্ষোভ প্রকাশ করেছেন তার মা…

25 minutes ago

This website uses cookies.