সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) মো. আলতাব হোসেন হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে র্যাবের পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। র্যাব জানিয়েছে, মুন্সিগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে শনিবার রাতে সাভারের আমিনবাজারের বড়দেশি এলাকায় অবস্থিত নিজের দুই ছেলের পোশাক কারখানায় এসআই আলতাব হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। হামলার সময় তার ছোট ছেলেকেও মারধর করা হয়েছে। এই ঘটনায় নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় এর আগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছিল।
নিহত মো. আলতাব হোসেন ঢাকার মালিবাগে অবস্থিত এসবি কার্যালয়ে উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই গাছপাড়া গ্রামে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.